News Flash

  • Home
  • বিনোদন
  • সুখবর শোনালেন পরমব্রত ও পিয়া, সন্তান আসছে তাঁদের ঘরে
Image

সুখবর শোনালেন পরমব্রত ও পিয়া, সন্তান আসছে তাঁদের ঘরে

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): সুখবর শোনালেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও গায়িকা পিয়া চক্রবর্তী। সন্তান আসছে তাঁদের ঘরে। পরমব্রতের স্ত্রী গায়িকা-সমাজকর্মী পিয়া চক্রবর্তী অন্তঃসত্ত্বা। সোশ্যাল মিডিয়ায় সেই বিষয়ে পোস্ট করে জানিয়েছেন দু’জনেই। শনিবার এই খুশির খবর ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি। সূত্রের খবর, পিয়া এখন ৫ মাসের অন্তঃসত্ত্বা। চলতি বছরের জুনেই ভূমিষ্ঠ হতে পারে একরত্তি। পরমব্রত ও পিয়া সোশ্যাল মিডিয়ায় এই সুখবর ভাগ করে নিতেই শুভেচ্ছা জানিয়েছেন বহু অনুরাগী। তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ার বহু শিল্পীও। যদিও পরমব্রতের স্ত্রী পিয়া যে অন্তঃসত্ত্বা, সেই গুঞ্জন ছিল টলিউডে।

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top