News Flash

  • Home
  • দিনের খবর
  • বাইপাসের ধারে গ্যারাজে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বললো গাড়ি
Image

বাইপাসের ধারে গ্যারাজে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বললো গাড়ি

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): শনিবার সকালে ইএম বাইপাসের ধারে আরুপোতায় একটি গ্যারাজে বিধ্বংসী আগুন লাগে। দাউদাউ করে জ্বলে একাধিক গাড়ি। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। পরিস্থিতি মোকাবিলা করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেন দমকলের আধিকারিকরা। এলাকার বাসিন্দাদের সরিয়ে ফেলা হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় গোটা এলাকা। আতঙ্কে রীতিমতো হুড়োহুড়ি শুরু করেন বাসিন্দারা।

বাইপাসের ধারে আরুপোতা এলাকার বাসিন্দারা দেখতে পান, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। এরপরই নজরে পড়ে দাউদাউ করে জ্বলছে গ্যারাজ। প্রচুর দাহ্য পদার্থ থাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। গ্যারাজে থাকা গাড়িগুলো পরপর জ্বলতে থাকে। সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। এদিকে স্থানীয়রাই প্রাথমিকভাবে আগুন আয়ত্তে আনার কাজে হাত লাগান।

আগুন নিয়ন্ত্রণে এলেও দমকল আধিকারিকরা কাজ চালিয়ে যান। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ভিতরে কেউ আটকে ছিলেন না। হতাহতের কোনও খবর নেই।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top