News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে চিকিত্সকের কাছ থেকে উদ্ধার প্রায় ৭০ লক্ষ টাকা, প্রত্যেকটিই ১০০ টাকার নোট
Image

দিল্লিতে চিকিত্সকের কাছ থেকে উদ্ধার প্রায় ৭০ লক্ষ টাকা, প্রত্যেকটিই ১০০ টাকার নোট

100-currencyনয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): দেশজুড়ে আকাল ১০০ টাকার নোটের| বাজারে গিয়ে হয়রান হচ্ছেন আম জনতা| এই সময়ে ১০০ টাকার নোটে নগদ প্রায় ৭০ লক্ষ টাকা নিজের কাছে চেপে রাখার জন্য আটক করা হল দিল্লির এক শিশু চিকিত্সককে| ধৃত চিকিত্সকের নাম নাল্লাল| পুলিশ জানিয়েছে, নিজের গাড়িতে টাকার বান্ডিল তোলার সময় এক পথচারী তাঁকে লক্ষ্য করেন| চিকিত্সকের হাতে ২-৩টি ১০০ টাকার বান্ডিল দেখে তাঁর সন্দেহ হওয়ায়, পুলিশে খবর দেন তিনি|
পুলিশ ঘটনাস্থলে পেঁৗছে নাল্লাল নামে ওই চিকিত্সককে আটক করে| ধৃতের কাছ থেকে ৬৯,৮৬,০০০ টাকা উদ্ধার হয়েছে| প্রত্যেকটিই ১০০ টাকার নোট| পুলিশকে ওই চিকিত্সক জানিয়েছেন, তাঁর এক ব্যবসায়ী বন্ধু তাকে ওই টাকা রাখতে দিয়েছে| তাই তিনি রাজৌড়ি গার্ডেনে নিজের বাড়িতে ওই টাকা রাখতে যাচ্ছিলেন| গোটা বিষয়টি তদন্ত করে দেখছে আয়কর বিভাগ|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top