News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিভিন্ন চুরি যাওয়া জিনিসপত্র সহ ছয় জন কুখ্যাত চোর পুলিশের জালে
Image

বিভিন্ন চুরি যাওয়া জিনিসপত্র সহ ছয় জন কুখ্যাত চোর পুলিশের জালে

আগরতলা, ১৩ ফেব্রুয়ারী: বিভিন্ন চুরি যাওয়া জিনিস পত্র সহ ছয় জন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে এনসিসি থানার পুলিশ। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন এসডিপিও সুব্রত বর্মণ।

এসডিপিও সুব্রত বর্মণ জানিয়েছেন, কিছুদিন আগে এনসিসি থানার অন্তর্গত ক্যাপিটাল কমপ্লেক্সের পুরানো সিবিআই ক্যাম্পে চোরের দল হানা দিয়েছে। চোরের দল হানা দিয়ে ক্যাম্পরের বিভিন্ন সামগ্রী চুরি করে পালিয়েছে। পরবর্তী সময়ে সিবিআই অফিসের ইন্সপেক্টর এনসিসি থানায় লিখিত মামলা দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল।একটি টিম গঠন করে তদন্ত শুরু করেন থানার ওসি, অভয়নগর ফাঁড়ির ওসি জয়নাল হোসেন। প্রথমে শ্যামলী বাজার এলাকা থেকে চুরিকান্ডে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে চোর চক্রের সাথে আরও চারজনকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় নিয়ে গিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালালে চুরির করার বিষয়টি স্বীকার করেন।

তিনি আরও জানিয়েছেন, তাদের কাছ থেকে আটটি আলমিরা, ছয়টি দরজা, চারটি জানালা, একটি গিজার সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। আজ তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

Releated Posts

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সরকারি সিদ্ধান্ত বাস্তবতার সঙ্গে সংগতিহীন, পুনর্বিবেচনার দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ জুলাই : চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সরকারি সিদ্ধান্ত বাস্তবতার সঙ্গে সংগতিহীন। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের সরকারি…

ByByTaniya Chakraborty Jul 1, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১ জুলাই: ত্রিপুরার চলমান জাতীয় সড়ক প্রকল্পের অগ্রগতি এবং নতুন সড়ক পরিকাঠামো উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহণ…

ByByTaniya Chakraborty Jul 1, 2026

মহিলা কমিশনে মহিলা কংগ্রেসের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি; উত্তেজনা

আগরতলা, ১ জুলাই: রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন, খুন এবং সাম্প্রতিক একাধিক ঘটনায় ত্রিপুরা মহিলা কমিশনের ভূমিকা নিয়ে…

ByByTaniya Chakraborty Jul 1, 2026

পানীয় জলের দাবিতে কলসি হাতে মহিলাদের সড়ক অবরোধ, দক্ষিণ মহেশপুরে তীব্র যানজট

আগরতলা, ১ জুলাই: পানীয় জলের তীব্র সংকটের প্রতিবাদে কলসি হাতে সড়ক অবরোধে সামিল হলেন দক্ষিণ মহেশপুর এলাকার মহিলারা।…

ByByReshmi Debnath Jul 1, 2026
Scroll to Top