News Flash

  • Home
  • Uncategorized
  • ব্লকের দুর্নীতির সিবিআই খারিজ করল হাইকোর্ট, সিএ অডিটের নির্দেশ
Image

ব্লকের দুর্নীতির সিবিআই খারিজ করল হাইকোর্ট, সিএ অডিটের নির্দেশ

Highcourt of Tripura Imageনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ ব্লকের দুর্নীতির সিবিআই তদন্তের দাবি খারিজ করে দিয়েছে উচচ আদালত৷ বুধবার ত্রিপুরা হাইকোর্টের মাননীয় মুখ্যবিচারপতি টি ভাইপেই এবং বিচারপতি শুভাশিস তলাপাত্রের ডিভিশন বেঞ্চ ব্লকের দুর্নীতি মামলায় রায় দিয়ে বলেন, ৮ মাসের মধ্যে সমস্ত ব্লকে চার্টার্ড একাউনটেন্ট দিয়ে অডিট করাতে হবে৷ সেই অডিট রিপোর্ট কম্পট্রলার এন্ড অডিটর জেনারেল(ক্যাগ)’র কাছে পাঠাতে হবে৷ পাশাপাশি বিধানসভাতেও এই রিপোর্ট পেশ করতে হবে৷ বিধানসভায় রিপোর্টটি পাশ হলে এই রিপোর্টটি পাবলিক ডকুমেন্ট হিসেবে প্রকাশ করতে হবে৷ উচ্চ আদালত এদিন রায় দিয়ে আরো বলেন, ক্যাগ যদি মনে করে অডিট রিপোর্টের ভিত্তিতে পুনরায় অডিট করার প্রয়োজনীয়তা রয়েছে তাহলে তারা নিজেদের উদ্যোগে সেই পদক্ষেপ নিতে পারবে৷ শুধু তাই নয়, অডিট রিপোর্টে আবেদনকারীরা সন্তুষ্ট না হলে পুনরায় তাঁরা উচ্চ আদালতের শরণাপন্ন হতে পারবেন৷
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে রাজ্যে বিভিন্ন ব্লকে শুরু হয়েছে রেগা প্রকল্পের কাজ৷ এছাড়াও রাজ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রয়েছে৷ কেন্দ্রীয় নির্দেশিকা মোতাবেক যে কোনো প্রকল্পের অডিট করতেই হবে৷ কিন্তু ২০০৮ সাল থেকে রেগা প্রকল্পে কোন অডিট করা হয়নি৷ প্রদেশ কংগ্রেস বিশালগড়ে রেগা প্রকল্পে ৫০ কোটি টাকা দুর্নীতির ঘটনা সামনে আনে৷ এর জেরে বিশালগড়ের বিডিও বিমল চক্রবর্তীকে পুলিশ গ্রেপ্তারও করেছিল৷ পরবর্তী সময়ে অবশ্য বিমল চক্রবর্তী জামিনে মুক্তি পান৷ এদিকে, রূপাইছড়ি এবং সাতচাঁদ ব্লকের দুর্নীতির বিভিন্ন তথ্য কংগ্রেস একে একে প্রকাশ্যে আনে৷ এরপরই সিবিআই দাবি করে কংগ্রেসের তরফে উচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়৷ বরিষ্ট আইনজীবী অরুণচন্দ্র ভৌমিকও ব্লক দুর্নীতির জনস্বার্থ মামলা দায়ের করেন উচ্চ আদালতে৷ দুটি মামলারই এদিন একসাথে চূড়ান্ত শুনানি হয়৷ শুনানি শেষে উচ্চ আদালতের মাননীয় মুখ্যবিচারপতি এই রায় দেন৷
এদিকে, রায় শুনে আবেদনকারী ডা অশোক সিনহা বলেন, আদালতের রায় মাথা পেতে নিচ্ছি৷ কিন্তু এই রায়ে সন্তুষ্ট হতে পারলাম না৷ ডা সিনহার মতে, এই রায়ে রাজ্য সরকার কিছুটা স্বস্তি পাবে৷ তিনি দাবি করেন, রাজ্য সরকার দ্বারা পুনরায় ব্লকগুলির অডিট করানো হলেও কোন দুর্নীতিই সামনে আসবে না৷ বরং তা ধামাচাপা কি করে দেওয়া যায় সেই চেষ্টা হবে৷ আর এই রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আপিল করার সামর্থ্য নেই৷ তাই আদালত যে রায় দিয়েছে তা মেনে নিচ্ছি৷ বরিষ্ঠ আইনজীবী অরুণচন্দ্র ভৌমিক জানান, সমস্ত ব্লকের অডিট করার পর রিপোর্ট নিয়ে কোন আপত্তি থাকলে যেহেতু আদালত পুনরায় আপিল করার সুযোগ দিয়েছে তাই এখন অপেক্ষা করতেই হবে৷ সমস্ত ব্লকের নতুন করে অডিট রিপোর্ট হাতে আসার পর তখন পরবর্তী পদক্ষেপের বিষয়ে তিনি চিন্তা করবেন বলে জানিয়েছেন৷ এই মামলার রায়ের পরিপ্রেক্ষিতে বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী বলেন, রাজ্য সরকার এতদিন ব্লকের অডিট প্রকাশ করেনি৷ এখন উচ্চ আদালতের নির্দেশে সেই রিপোর্টে বিধানসভায় পেশ করতে হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top