News Flash

  • Home
  • Uncategorized
  • উপনির্বাচনের সরব প্রচার শেষ হচ্ছে আজ
Image

উপনির্বাচনের সরব প্রচার শেষ হচ্ছে আজ

Election Stampনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সরব প্রচার বৃহস্পতিবার শেষ হচ্ছে৷ শেষ লগ্ণে প্রচার তুঙ্গে উঠেছে৷ শাসক দলীয় প্রার্থী ঝুমু সরকার বড়জলা বিধানসভা কেন্দ্রে প্রচারে ঝড় তুলেছেন৷
বড়জলা বিধানসভা কেন্দ্রটির জয় পরাজয় ডান বাম উভয় পক্ষের কাছেই আত্মমর্যাদার এই কেন্দ্রটি কংগ্রেস দলের দখলে ছিল৷ কংগ্রেস দলে ভাঙ্গন এবং বড়জলা কেন্দ্রের তৎকালীন কংগ্রেস বিধায়ক জিতেন্দ্র সরকারকে তৃণমূল কংগ্রেসে যোগ দেবার চাপ সৃষ্টি করায় তিনি অতিষ্ট হয়ে দলত্যাগ করে শাসক দল সিপিএমে যোগ দেন৷ ফলে এই কেন্দ্রে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে উঠে৷ ১৯ নভেম্বর এই কেন্দ্রেও উপনির্বাচন৷ বৃহস্পতিবার সরব প্রচার শেষ হচ্ছে৷ বুধবার এই কেন্দ্রে প্রচারে ঝড় তুলে সিপিআইএম প্রার্থী ঝুমু সরকার৷ শেষ পর্যায়ের প্রচারে সামিল হয়ে তিনি জানান ৮০ শতাংশ এলাকায় শেষ পর্যায়ের প্রচার শেষ করে ফেলেছেন৷ আগামীকাল দুটি বুথে শেষ পর্যায়ের প্রচারে অংশ নেবেন৷ দুপুর ১২ টার মধ্যেই প্রচার শেষ হয়ে যাবে৷ প্রচারে নেমে তিনি সব অংশের মানুষের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছেন বলে জানান৷ বামফ্রন্টের উন্নয়ন ও শান্তি সম্প্রীতিরক্ষার স্বার্থেই বামফ্রন্ট প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন৷
বড়জলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে অন্যান্য রাজনৈতিক দলগুলিও অন্তিম লগ্ণে প্রচারে মরিয়া হয়ে উঠেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top