News Flash

  • Home
  • Uncategorized
  • সাধারণ মানুষকে অবিশ্বাস করে কেন্দ্র, ক্ষোভ মমতার
Image

সাধারণ মানুষকে অবিশ্বাস করে কেন্দ্র, ক্ষোভ মমতার

mamata bannerjeeকলকাতা, ১৫ নভেম্বর (হি.স.): একই ব্যক্তি যাতে বারবার টাকা জমা দিতে না পারেন, তা রুখতে সাধারণ মানুষের আঙুলে কালি লাগানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র| মোদী সরকারের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| তৃণমূল নেত্রীর দাবি, কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে অবিশ্বাস করে বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে|
একই ব্যক্তি বারবার ব্যাঙ্ক বা পোস্ট অফিস থেকে পুরনো নোট বদলে কালো টাকা সাদা করার চেষ্টা করছে| এই প্রবণতা রুখতে মঙ্গলবার থেকে টাকা বদলের সময়ে গ্রাহকদের আঙুলে কালি লাগিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার| কেন্দ্রীয় সরকারের এই ঘোষণার কিছু পরেই টুইট করেন মমতা| টুইটারে এই সিদ্ধান্তের প্রবল সমালোচনা করে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ‘নিজেদের ব্ল্যাক মেকানিজম শুরু করার মরিয়া চেষ্টা করে কেন্দ্রীয় সরকার ৱুঝিয়ে দিল যে তারা সাধারণ মানুষকে অবিশ্বাস করে|’ এখানেই শেষ নয়, কেন্দ্রের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের মতামতও জানতে চেয়েছেন মমতা| তৃণমূল নেত্রীর টুইট, ‘আগামী ১৯ নভেম্বর উপনির্বাচন রয়েছে| সম্ভাব্য ভোটারদের হাতে এভাবে আগে থেকে কালি লাগানো নিয়ে নির্বাচন কমিশন কী বলবে?’
উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর পশ্চিমবঙ্গের দু’টি লোকসভা এবং একটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে| মুখ্যমন্ত্রীর আশঙ্কা, আগে থেকে এই এলাকার ভোটারদের হাতে টাকা বদলানোর জন্য কালি লাগানো থাকলে ভোট দেওয়া নিয়ে জটিলতা দেখা দিতে পারে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top