News Flash

  • Home
  • বিদেশ
  • চিন্ময়কৃষ্ণের জামিন হল না বাংলাদেশ হাই কোর্টে, সরকারের হলফনামা চাইল আদালত
Image

চিন্ময়কৃষ্ণের জামিন হল না বাংলাদেশ হাই কোর্টে, সরকারের হলফনামা চাইল আদালত

নয়াদিল্লি ও ঢাকা, ৪ ফেব্রুয়ারি (হি.স.): বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গত বছরের ২৫ নভেম্বর গ্রেফতার করেছিল পুলিশ। এর আগে একাধিকবার খারিজ হয়েছে তাঁর জামিনের আর্জি। মঙ্গলবারও তিনি জামিন পেলেন না।

তবে সেই রাষ্ট্রদ্রোহ মামলায় কেন তাঁকে জামিন দেওয়া যাবে না, সেই প্রশ্নও তুলেছে বাংলাদেশের হাই কোর্ট। মুহাম্মদ ইউনূসের সরকারের কাছে সেই প্রশ্নের উত্তর চেয়েছে আদালত। হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মহম্মদ আতোয়ার রহমান এবং বিচারপতি মহম্মদ আলি রেজার বেঞ্চ সরকারকে জবাব দেওয়ার জন্য দু’সপ্তাহ সময় দিয়েছে।

চিন্ময়কৃষ্ণকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করেছিল ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পুলিশ। ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে তাঁর জামিনের আবেদন খারিজ হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর। সেখানে আইনজীবী আলিফকে হত্যার অভিযোগ হিন্দু বিক্ষোভকারীদের বিরুদ্ধে।

আদালতে ভাঙচুর, অশান্তির মামলায় গ্রেফতার আরও ৪০ জন। গত ৩ ডিসেম্বর আদালতে শুনানি থাকলেও জামাত-সহ কট্টরপন্থী ইসলামি সংগঠনগুলির হুমকির জেরে চিন্ময়কৃষ্ণের পক্ষে কোনও আইনজীবী এজলাসে হাজির হতে পারেননি বলে অভিযোগ।

গত ২ জানুয়ারিতে চিন্ময়কৃষ্ণের জামিন মামলার শুনানি ছিল চট্টগ্রামের আদালতে। সে দিনও জামিনের আবেদন খারিজ হয়। তাঁর গ্রেফতারির পর থেকেই বাংলাদেশের দিকে দিকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শুধু ওপার বাংলায় নয়, চিন্ময়কৃষ্ণের গ্রেফতারির প্রতিবাদের আঁচ এসে পড়ে এপার বাংলাতেও। পশ্চিমবঙ্গের দিকে দিকে বিক্ষোভ কর্মসূচি প্রদর্শিত হয়। এত কিছুর পরেও এখনও জামিন পেলেন না চিন্ময়কৃষ্ণ। আপাতত তাঁকে থাকতে হবে জেলেই।

Releated Posts

বাংলাদেশে ফের সক্রিয় নিও-জেএমবি, নতুন করে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা

ঢাকা, ২৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে ইসলামিক স্টেট-অনুপ্রাণিত জঙ্গি সংগঠন নিও-জেএমবি। নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের…

ByByNews Desk Aug 29, 2026

নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডু হাসপাতালের বাইরে পোস্টার, প্রিয়জনের অপেক্ষায় পরিবারগুলি

কাঠমান্ডু, ২৯ আগস্ট (আইএএনএস): নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় নিখোঁজ স্বজনদের খোঁজে কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের জরুরি বিভাগের…

ByByNews Desk Aug 29, 2026

নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ৬১৬, জোরদার উদ্ধার অভিযান

কাঠমান্ডু, ২৯ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ৬১৬-তে পৌঁছেছে। এখনও শত শত মানুষ নিখোঁজ…

ByByNews Desk Aug 29, 2026

নিউইয়র্কে মোহন ভাগবতের অনুষ্ঠানে যোগ দেবেন ৩৯টি অঙ্গরাজ্যের ৫ হাজারের বেশি মানুষ

নিউইয়র্ক, ২৯ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবতের বক্তব্য শোনার জন্য শনিবার স্থানীয় সময় নিউইয়র্কের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top