News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দূর্গাচৌমুহনীতে ওষুধের স্তূপ, জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ
Image

দূর্গাচৌমুহনীতে ওষুধের স্তূপ, জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ

আগরতলা, ২ ফেব্রুয়ারি : রাজধানীর দূর্গাচৌমুহনী এলাকায় কাটাখালের পাশে আজ বিপুল পরিমাণে ওষুধ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কে বা কারা এই ওষুধগুলো ফেলেছে, তা এখনও জানা যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে যখন তাঁরা চিকিৎসার জন্য যান, তখন তাঁদের প্রায়শই বলা হয় বাইরে থেকে ওষুধ কেনার জন্য। অথচ সরকারি স্বাস্থ্যকেন্দ্রে জনগণের অর্থে কেনা ওষুধ মজুত থাকা সত্ত্বেও সেগুলি ব্যবহার করা হয় না। অনেক সময় সেই ওষুধগুলি নষ্ট হয়ে যায়, আর পরে এভাবে যত্রতত্র ফেলে দেওয়া হয়।

উন্মুক্তভাবে ওষুধগুলো ফেলে দেওয়ায় স্থানীয় বাসিন্দারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, এই ওষুধগুলোর মধ্যে যদি কোনো বিষাক্ত বা ক্ষতিকারক ওষুধ থাকে, আর কোনো শিশু যদি ভুলবশত সেগুলো খেয়ে ফেলে, তাহলে মারাত্মক বিপদ হতে পারে। স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের এই বিষয়ে দৃষ্টি দেওয়া উচিত বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে, স্থানীয়দের অনেকেই একে রাজনৈতিক চক্রান্ত বলেও সন্দেহ করছেন।

এই ঘটনায় জনস্বাস্থ্য এবং সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোর ব্যবস্থাপনা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে এই বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top