News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মোবাইলের দোকানের কর্মচারীকে মারধর, অভিমানে আত্মহত্যা কর্মচারীর
Image

মোবাইলের দোকানের কর্মচারীকে মারধর, অভিমানে আত্মহত্যা কর্মচারীর

আগরতলা, ১ ফেব্রুয়ারি: দোকান মালিকের হাতে মার খাওয়ার পর রহস্যজনকভাবে কর্মচারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনার পর অভিযুক্ত মোবাইল দোকান মালিক পার্থ সাহা পলাতক। মৃতের বাবার দাবি, অভিমানের জেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ছেলে। এদিকে পুলিশ ওই ঘটনার তদন্তে নেমেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত দেড় বছর ধরে একটি মোবাইল দোকানে কাজ করত রাহুল আচার্য (২২)। কিন্তু গতকাল থেকে তাঁকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর তার হদিস পাওয়া যায়নি। পরবর্তী সময়ে পরিবারের সদস্যরা থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করে। গতকাল রাতে পুলিশ খবর দিয়েছে জিবি বাজারে এক নির্মাণাধীন এলাকায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। সাথে সাথে পরিবারের সদস্যরা দেখতে পান রাহুল আচার্যের মৃতদেহ উদ্ধার হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, খোঁজ নিয়ে জানা গিয়েছে মোবাইল দোকানের মালিকের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে রাহুল। তাকে অন্যান্য কর্মীদের সামনে পেটানোও হয়েছিল। কিন্তু কি কারণে তাকে পেটানো হয়েছিল এখনো পর্যন্ত জানা যায় নি। এমনকি ওই ঘটনার পর দোকান মালিক পলাতক। তাঁর ধারণা, অভিমানের জেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ছেলে।

Releated Posts

(update)সমীর দাস হত্যাকাণ্ডে থমথমে কাঁঠালতলী, গ্রেপ্তার মূল অভিযুক্ত; বাড়িতে অগ্নিসংযোগ, ৪৮ ঘণ্টার জন্য ১৬৩ ধারা জারি

আগরতলা, ২৩ জুন: রাজধানীর আমতলী থানাধীন কাঁঠালতলী এলাকায় তরুণ সংঘ ক্লাবের সম্পাদক ও বিজেপি সমর্থক সমীর দাস খুনের…

ByByReshmi Debnath Jun 23, 2026

ড. শ্যামা প্রসাদ মুখার্জির নীতি ও ভাবাদর্শকে পাথেয় করে মানুষের কল্যাণে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ জুন: ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা পরিবার। এই পার্টির নীতি আদর্শকে পাথেয় করে সামনের দিকে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 23, 2026

১০০০ মিমির বেশি বৃষ্টিপাত, খরার ঝুঁকি নেই ত্রিপুরায়: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর যেকোনো ধরনের খরার মতো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে…

ByByReshmi Debnath Jun 23, 2026

জিবিপি ও এজিএমসি-র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা, বেতন বাড়ছে ২০ শতাংশ; ক্যাবিনেটের বড় সিদ্ধান্ত

আগরতলা, ২৩ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। এবার থেকে জিবি…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top