News Flash

  • Home
  • প্রধান খবর
  • অরবিন্দ কেজরিওয়াল মিথ্যে বলার দোকান খুলেছেন : নয়াব সিং সাইনি
Image

অরবিন্দ কেজরিওয়াল মিথ্যে বলার দোকান খুলেছেন : নয়াব সিং সাইনি

রোহতক, ৩১ জানুয়ারি (হি.স.): যমুনার জল বিষাক্ত করার অভিযোগ প্রসঙ্গে কথা বলতে গিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে তীব্র আক্রমণ করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। তাঁর কথায়, অরবিন্দ কেজরিওয়াল মিথ্যে বলার দোকান খুলেছেন। শুক্রবার হরিয়ানার রোহতকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নয়াব সিং সাইনি বলেছেন, “তিনি (কেজরিওয়াল) মিথ্যার দোকান খুলেছেন। নিজের ব্যর্থতা লুকানোর জন্য তিনি এত সস্তা অভিযোগ করেছেন। গত ১০ বছর ধরে কেজরিওয়াল বলছেন, তিনি যমুনা পরিষ্কার করবেন। যমুনা কি এখনও পরিষ্কার করা হয়েছে?”

উল্লেখ্য, শুক্রবারই ‘বিষাক্ত’ যমুনা বিবাদে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনিকে আক্রমণ করেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল বলেছেন, “আমি দিল্লিতে জলের সঙ্কট ঘটতে বাধা দিয়েছি। হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি দিল্লিতে বিষাক্ত জল পাঠিয়ে এবং দিল্লিতে কৃত্রিম জল সংকট তৈরি করার চেষ্টা করে অপরাধ করেছেন। তাঁর বিরুদ্ধে এফআইআর করা উচিত, নির্বাচন কমিশন যদি পদক্ষেপ না নেয়, বিশেষ করে নির্বাচনের সময় এই পদক্ষেপ সর্বনাশা প্রমাণিত হবে।”

Releated Posts

তৃণমূলের তিন প্রাক্তন রাজ্যসভার সাংসদের বিজেপিতে যোগদান

কলকাতা, ৯ জুলাই (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের তিন প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, সুশ্মিতা দেব এবং প্রকাশ…

ByBySandeep Biswas Jul 9, 2026

আমদাবাদ বিমানবন্দরে ৫ কোটিরও বেশি টাকার হাইড্রোপনিক গাঁজা উদ্ধার, ব্যাংকক ফেরত যাত্রী গ্রেফতার

আমদাবাদ, ৯ জুলাই (আইএএনএস): গুজরাটের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দরে (এসভিপিআইএ) ব্যাংকক থেকে আসা এক যাত্রীর কাছ থেকে…

ByByNews Desk Jul 9, 2026

অ্যামোনিয়া পাইপলাইনে লিক, ফের বন্ধ রামাগুন্ডম সার কারখানা; ইউরিয়া উৎপাদন থমকে

হায়দরাবাদ, ৯ জুলাই (আইএএনএস): তেলেঙ্গানার পেদ্দাপল্লি জেলার রামাগুন্ডম ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড (আরএফসিএল)-এ অ্যামোনিয়া পাইপলাইনে লিক ধরা পড়ায়…

ByByNews Desk Jul 9, 2026

‘মোদি অস্ট্রেলিয়ার প্রকৃত বন্ধু’, ‘মেলবোর্ন মিটস মোদি’ অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ

মেলবোর্ন, ৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে “অস্ট্রেলিয়ার প্রকৃত বন্ধু” এবং “নিজের ঘনিষ্ঠ বন্ধু” বলে উল্লেখ করলেন অস্ট্রেলিয়ার…

ByByNews Desk Jul 9, 2026
Scroll to Top