News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিতে সমন্বয়ের সরকার দরকার, সংঘর্ষের নয় : প্রধানমন্ত্রী
Image

দিল্লিতে সমন্বয়ের সরকার দরকার, সংঘর্ষের নয় : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): দিল্লিতে বিধানসভা ভোটের খুব বেশি দিন আর বাকি নেই, আগামী ৫ ফেব্রুয়ারি রাজধানীতে বিধানসভা নির্বাচন। শুক্রবার দিল্লির দ্বারকায় একটি নির্বাচনী জনসভা করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই জনসভায় তিনি বলেছেন, “এখন দিল্লির জনতা সবাই মিলে বলছে ‘আবকি বার মোদী সরকার’…দিল্লিতে এখন ডবল ইঞ্জিনের সরকার দরকার। এখানকার মানুষ অন্য দলকে সেবা করার সুযোগ দিয়েছে, এবার আমাকে একটা সুযোগ দিন ডাবল ইঞ্জিন সরকার গঠনের।’

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আপনারা আমাকে অনেকবার দেশ সেবা করার সুযোগ দিয়েছেন। এখন, আমি আপনাদের অনুরোধ করছি আমাকে দিল্লিতে কাজ করার সুযোগ দিন। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, দিল্লির উন্নয়নে কোনও খামতি রাখবো না।” প্রধানমন্ত্রীর কথায়, “দিল্লিতে কেন্দ্র এবং রাজ্য সরকারের একটি ডাবল ইঞ্জিন সরকার প্রয়োজন। আপনারা বহু বছর ধরে কংগ্রেসকে ক্ষমতায় দেখেছেন, এবং তারপর এএপি দিল্লি দখল করেছে। আপনারা আমাকে বারবার দেশ সেবা করার সুযোগ দিয়েছেন এবং এখন একটি ডাবল ইঞ্জিন সরকার গঠন করে আমাকে দিল্লির সেবা করার সুযোগ দিন। বিজেপি দিল্লিকে কতটা আধুনিক করতে চায়, তার এক ঝলক দেখা যাবে এখানে দ্বারকায়।” প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, দিল্লিতে সমন্বয়ের সরকার দরকার, সংঘর্ষের নয়।

Releated Posts

মুজফ্ফরনগরে নাবালিকা দলিত কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, চিকিৎসক-সহ গ্রেফতার ২

মুজফ্ফরনগর, ২৩ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে ১৭ বছরের এক দলিত নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য…

ByByNews Desk Aug 23, 2026

সমতা ও ভ্রাতৃত্ব আমাদের জীবনের অঙ্গ হওয়া উচিত: চার্চের অনুষ্ঠানে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী শিবকুমার

বেঙ্গালুরু, ২৩ আগস্ট (আইএএনএস): ধর্মীয় আচরণ ও উপাসনার পদ্ধতিতে পার্থক্য থাকলেও বিশ্বাস ও ভক্তির মূল মূল্যবোধ একই—এই বার্তা…

ByByNews Desk Aug 23, 2026

লিসবনে পৌঁছল আইএনএস সুদর্শনী, বন্ধুত্ব ও সহযোগিতার বার্তা নিয়ে এগিয়ে চলেছে ভারতীয় নৌবাহিনী

লিসবন, ২৩ আগস্ট (আইএএনএস): ভারতীয় নৌবাহিনীর পালতোলা প্রশিক্ষণ জাহাজ আইএনএস সুদর্শনী পর্তুগালের লিসবনে পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রক রবিবার জানিয়েছে,…

ByByNews Desk Aug 23, 2026

পুরনো স্কুলের জরাজীর্ণ ভবনের ভিডিও ছড়ানো নিয়ে এসপিকে নিশানা যোগীর, মিড-ডে মিলের রাঁধুনিদের জন্য একাধিক ঘোষণা

লখনউ, ২৩ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার সমাজবাদী পার্টির (এসপি) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করেন,…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top