News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাষ্ট্রপতি সম্পর্কে সোনিয়ার “বিতর্কিত” মন্তব্য, নিশানা বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়ালের 
Image

রাষ্ট্রপতি সম্পর্কে সোনিয়ার “বিতর্কিত” মন্তব্য, নিশানা বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়ালের 

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.) : সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের প্রতিক্রিয়া দিতে গিয়ে “বিতর্কিত” মন্তব্য করলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। রাষ্ট্রপতির ভাষণের সমালোচনা করে তিনি তাঁকে ‘বেচারা লেডি’ বলে কটাক্ষ করেন। রাষ্ট্রপতি সম্পর্কে সোনিয়ার এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিজেপি। বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়াল কংগ্রেস নেত্রীকে নিশানা করে বলেছেন, তিনি (সোনিয়া গান্ধী) তাঁর অসম্মানজনক চিন্তাভাবনার মাধ্যমে রাষ্ট্রপতিকে অপমান করেছেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে সোনিয়া গান্ধীকে প্রশ্ন করা হলে, শুরুতে তিনি সরাসরি কিছু বলেননি। তবে, সনিয়া ও রাহুল গান্ধীকে নিজেদের মধ্যে আলোচনা করতে দেখা যায়। এরপর, রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে সোনিয়া বলেন, ‘এগুলো মিথ্যা প্রতিশ্রুতি’। এরপর রাহুল গান্ধী বলেন, রাষ্ট্রপতির ভাষণ একঘেয়ে ছিল। তখন সোনিয়া গান্ধী বলেন, ‘বেচারা মহিলা… রাষ্ট্রপতিজি শেষের দিকে খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন।’

Releated Posts

উৎপাদন ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে ভারতের সম্ভাবনা তুলে ধরলেন নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): ভারতে গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি), উন্নত উৎপাদন ব্যবস্থা এবং স্থানীয় সরবরাহ শৃঙ্খলে বিনিয়োগ আরও…

ByByNews Desk Aug 31, 2026

জি২০-তে ভারতের অগ্রাধিকারে ইরান, বাণিজ্যিক উত্তেজনা ও জ্বালানি নিরাপত্তা

অ্যাশভিল, ৩১ আগস্ট (আইএএনএস): জ্বালানি নিরাপত্তা, ক্রমবর্ধমান বাণিজ্যিক উত্তেজনা এবং ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়াতে ওয়াশিংটনের উদ্যোগ—সোমবার থেকে…

ByByNews Desk Aug 31, 2026

উজবেক প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফল তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে তাসখন্দে অনুষ্ঠিত বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফলগুলি রবিবার তুলে ধরলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

ভারত-উজবেকিস্তান সম্পর্ক উন্নীত হয়ে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’: প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’-এর পর্যায়ে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top