News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্বাস্থ্য পরিষেবা প্রদানে নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে: মুখ্যমন্ত্রী
Image

স্বাস্থ্য পরিষেবা প্রদানে নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩১ জানুয়ারী : রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের ফলেই বর্তমানে রাজ্যে নিউরো সহ বিভিন্ন জটিল অপারেশন করা সম্ভব হচ্ছে। পাশাপাশি রাজ্যে কিডনি প্রতিস্থাপন চালুর পর লিভার সহ বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরফলে আগামীদিনে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান আরও বৃদ্ধি পাবে। আজ আমতলি বাইপাস সংলগ্ন নর্থ-ইস্ট ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্সের নতুন অ্যাকাডেমিক ভবন ও ছাত্রীবাসের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যেই রাজ্যে দুটি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ সহ বিভিন্ন স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, যেকোন স্বাস্থ্য প্রতিষ্ঠানে স্বাস্থ্য পরিষেবা প্রদানে নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। নার্সিং স্টাফের উপরই সেই স্বাস্থ্য প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি নির্ভর করে। তাই নার্সদের রোগী ও রোগীর পরিবারের সঙ্গে মধুর সম্পর্ক স্থাপনের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। রাজ্যের বহু ছেলেমেয়ে দেশ-বিদেশে নার্সিং পরিষেবার ক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করছে। আগামীদিনে এই ইনস্টিটিউট থেকেও ভালো সংখ্যক নার্স তৈরি হয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী বলেন, ২৫০ কোটি টাকা ব্যয়ে আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপিতে সুপার স্পেশালিটি ব্লক তৈরি করা হয়েছে। তিনি বলেন, রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে ট্রমা সেন্টারকে শক্তিশালী করা হয়েছে। আমবাসাতে একটি কার্ডিয়াক কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছে। রাজ্য সরকারের এ সমস্ত উদ্যোগের ফলেই বহিরাজ্যে রেফারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, রাজ্য সরকার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এক্ষেত্রে বেসরকারি সংস্থাও এগিয়ে আসছে। যা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার জন্য উল্লেখযোগ্য দিক। বিগতদিনের তুলনায় বর্তমানে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর যে ব্যাপক উন্নয়ন হয়েছে তা রাজ্যবাসীও উপলব্ধি করতে পারছেন। অনুষ্ঠানে পদ্মশ্রী চিত্তরঞ্জন মহারাজ বলেন, এই নার্সিং ইনস্টিটিউটের মাধ্যমে রাজ্যের ছেলেমেয়েদের নার্সিং কোর্সে পড়াশুনা করার সুযোগ আরও বৃদ্ধি পাবে। বর্তমান রাজ্য সরকার স্বাস্থ্য সহ প্রতিটি ক্ষেত্রের উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন নর্থ-ইস্ট ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্সের চেয়ারম্যান ডা. পার্থ প্রতিম সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মীনারাণী সরকার এবং ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দীপক শর্মা।

Releated Posts

উন্নয়ন সমৃদ্ধ ত্রিপুরায় বিনিয়োগের আহ্বান উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রীর

আগরতলা: ৯ জুলাই:  আজ থেকে আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের অডিটরিয়ামে ত্রিপুরা শিল্প বানিজ্য দপ্তর ও ফিকি  আয়োজিত…

ByByReshmi Debnath Jul 9, 2026

বিজনেস কনক্লেভে ১ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের লক্ষ্য গৃহীত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ জুলাই: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন, ত্রিপুরা দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল রাজ্যগুলির মধ্যে একটি।…

ByByReshmi Debnath Jul 9, 2026

রাণী কমলাপতি–আগরতলা স্পেশাল এক্সপ্রেসে এবার এলএইচবি কোচ, যাত্রী পরিষেবায় বড় উদ্যোগ রেলের

মালিগাঁও, ৯ জুলাই : যাত্রীদের নিরাপত্তা, আরাম এবং ভ্রমণের অভিজ্ঞতা আরও উন্নত করতে রাণী কমলাপতি–আগরতলা–রাণী কমলাপতি স্পেশাল এক্সপ্রেসে…

ByBySandeep Biswas Jul 9, 2026

গোমতীর ভাঙনে বিপর্যস্ত মেলাঘর, নিরাপদ আশ্রয়ের খোঁজে নদী তীরের পরিবারগুলি

আগরতলা, ৯ জুলাই: বর্ষার বৃষ্টিতে গোমতী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় সিপাহিজলা জেলার মেলাঘর পুর পরিষদের ৭ ও ৮…

ByByTaniya Chakraborty Jul 9, 2026
Scroll to Top