News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্লাস্টিক বিরোধী অভিযানে নামে বিশালগড় মহকুমা প্রশাসন
Image

প্লাস্টিক বিরোধী অভিযানে নামে বিশালগড় মহকুমা প্রশাসন

আগরতলা, ৩১ জানুয়ারি: প্লাস্টিক বিরোধী অভিযানে নেমেছে বিশালগড় মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তর।প্রসাশনের আধিকারিকরা বাইপাস সড়কের বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে। বাজেয়াপ্ত হয় বিপুল পরিমাণ অবৈধ প্লাস্টিক প্যাকেট সহ অন্যান্য সামগ্রী। অভিযানে নেমে দুই দোকানের মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে।

ঘটনার বিবরণে ডিসিএম প্রসেনজিৎ ভট্টাচার্য্য জানিয়েছেন, বিশালগড় পুর পরিষদ এবং বিশালগড় মহকুমা প্রশাসনের উদ্যোগে বিশালগড় বাইপাস মুখ সংলগ্ন দোকানে অভিযান চালিয়ে প্রচুর ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করে। দুই দোকান মালিক থেকে আর্থিক জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রত্যেক মাসের মত ২০২৫ সালের জানুয়ারি মাসের শেষ দিনে ও বিশালগড়ের বাইপাস মুখ সংলগ্ন বিভিন্ন দোকানে অভিযান চালায় বিশালগড় পুর পরিষদ এবং মহকুমা প্রশাসনের এক যৌথ আধিকারিক দল। বিভিন্ন মুদি দোকান হোটেলে অভিযান চালিয়ে বিভিন্ন দোকান থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করে এবং দুইটি দোকান থেকে এক হাজার টাকা করে মোট ২০০০ টাকা আর্থিক জরিমানাও করা হয়েছে।

বিশালগড় মহকুমা শাসক অফিসের ডিসিএম প্রসেনজিৎ ভট্টাচার্য জানান, প্রথমবারের মতো দোকান মালিকদের সাবধান করা হয়েছে। যদি তারা এরপরেও প্লাস্টিক কেরি ব্যাগ ব্যবহার করে তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

উন্নয়ন সমৃদ্ধ ত্রিপুরায় বিনিয়োগের আহ্বান উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রীর

আগরতলা: ৯ জুলাই:  আজ থেকে আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের অডিটরিয়ামে ত্রিপুরা শিল্প বানিজ্য দপ্তর ও ফিকি  আয়োজিত…

ByByReshmi Debnath Jul 9, 2026

বিজনেস কনক্লেভে ১ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের লক্ষ্য গৃহীত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ জুলাই: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন, ত্রিপুরা দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল রাজ্যগুলির মধ্যে একটি।…

ByByReshmi Debnath Jul 9, 2026

রাণী কমলাপতি–আগরতলা স্পেশাল এক্সপ্রেসে এবার এলএইচবি কোচ, যাত্রী পরিষেবায় বড় উদ্যোগ রেলের

মালিগাঁও, ৯ জুলাই : যাত্রীদের নিরাপত্তা, আরাম এবং ভ্রমণের অভিজ্ঞতা আরও উন্নত করতে রাণী কমলাপতি–আগরতলা–রাণী কমলাপতি স্পেশাল এক্সপ্রেসে…

ByBySandeep Biswas Jul 9, 2026

গোমতীর ভাঙনে বিপর্যস্ত মেলাঘর, নিরাপদ আশ্রয়ের খোঁজে নদী তীরের পরিবারগুলি

আগরতলা, ৯ জুলাই: বর্ষার বৃষ্টিতে গোমতী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় সিপাহিজলা জেলার মেলাঘর পুর পরিষদের ৭ ও ৮…

ByByTaniya Chakraborty Jul 9, 2026
Scroll to Top