News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘বিষাক্ত’ যমুনা বিবাদে সাইনিকে বিঁধলেন কেজরিওয়াল, ইসিআই-এর ভূমিকায় ক্ষোভ
Image

‘বিষাক্ত’ যমুনা বিবাদে সাইনিকে বিঁধলেন কেজরিওয়াল, ইসিআই-এর ভূমিকায় ক্ষোভ

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): ‘বিষাক্ত’ যমুনা বিবাদে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনিকে বিঁধলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কেজরিওয়াল। শুক্রবার কেজরিওয়াল বলেছেন, “অতিশী ও ভগবন্ত মান নির্বাচন কমিশনকে একটি চিঠি লিখে বিষয়টি উত্থাপন করে পদক্ষেপ নিতে বলেছিলেন, নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নেয়নি। পরিবর্তে আমি আওয়াজ তোলার জন্য আমাকে নোটিশ দেওয়া হয়েছে।”

কেজরিওয়াল আরও বলেছেন, “আমি দিল্লিতে জলের সঙ্কট ঘটতে বাধা দিয়েছি। হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি দিল্লিতে বিষাক্ত জল পাঠিয়ে এবং দিল্লিতে কৃত্রিম জল সংকট তৈরি করার চেষ্টা করে অপরাধ করেছেন। তাঁর বিরুদ্ধে এফআইআর করা উচিত, নির্বাচন কমিশন যদি পদক্ষেপ না নেয়, বিশেষ করে নির্বাচনের সময় এই পদক্ষেপ সর্বনাশা প্রমাণিত হবে।” কেজরিওয়াল আরও বলেছেন, “আমরা ৭ পিপিএম অ্যামোনিয়া-সহ যমুনার জলের তিনটি বোতল নিয়ে তাঁদের (নির্বাচন কমিশন) হাতে তুলে দিচ্ছি। আমরা তাঁদের দেশের সামনে সেই জল পান করার চ্যালেঞ্জ জানাই।”

Releated Posts

প্রতিরক্ষায় ‘আত্মনির্ভরতা’ ভারতের সামরিক সক্ষমতার গুণক হিসেবে কাজ করবে: রাজনাথ সিং

কলকাতা, ২৩ আগস্ট (আইএএনএস): প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা ভারতের সামরিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তুলবে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Aug 23, 2026

সংসদে মহিলা সংরক্ষণ ও পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম’-কে সমর্থন করুন রাহুল গান্ধী: স্মৃতি ইরানি

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী মহিলাদের দেশের ‘সবচেয়ে বড় সম্পদ’ বলে মন্তব্য করার একদিন…

ByByNews Desk Aug 23, 2026

মোদির আমলে জম্মু-কাশ্মীরে ফিরেছে স্বাভাবিকতা, শান্তি ও উন্নয়ন: জিতেন্দ্র সিং

শ্রীনগর, ২৩ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়ার পর থেকে জম্মু-কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি, শান্তি ও উন্নয়ন ফিরে…

ByByNews Desk Aug 23, 2026

ইন্দো-প্যাসিফিকে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার: অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় দুই মহড়া শেষ করল ভারতীয় বায়ুসেনা

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): অস্ট্রেলিয়ায় ‘এক্সারসাইজ পিচ ব্ল্যাক ২০২৬’ এবং মালয়েশিয়ায় ‘এক্সারসাইজ উদারা শক্তি ২০২৬’-এ সফলভাবে অংশগ্রহণ শেষ…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top