News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তিনদিনের রাজ্য সফরে ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধি দল
Image

তিনদিনের রাজ্য সফরে ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধি দল

আগরতলা, ২৯ জানুয়ারি : ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান ড. অরবিন্দ পানাগরিয়ার নেতৃত্বে ১২ সদস্যদের এক প্রতিনিধিদল আজ আগরতলায় এসে পৌঁছেছেন। প্রতিনিধিদলে রয়েছেন অর্থকমিশনের সদস্য এ এন ঝা, এনি জর্জ মেথিউ, ড. মনোজ পান্ডা, সোম্যকান্তি ঘোষ, কমিশনের সচিব হৃত্বিক পান্ডে, যুগ্ম সচিব রাহুল জৈন, অধিকর্তা কে বালাজি, যুগ্ম অধিকর্তা কুমার বিবেক, উপঅধিকর্তা সন্দীপ কুমার, পিপিএস মীনা মহেন্দু এবং ক্যাশিয়ার রাজেশ কুমার শর্মা। প্রতিনিধিদলটি আজ জিরানীয়া ব্লকের পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করে। পরিদর্শনের সময় প্রতিনিধিদলের সাথে মুখ্যসচিব জে কে সিনহা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, পঞ্চায়েত ও ভূমি রাজস্ব দপ্তরের অধিকর্তা, জিরানীয়া মহকুমার মহকুমা শাসক প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানসূচি অনুযায়ী প্রতিনিধি দলের সদস্যরা বুধবার সকাল ৯:২৫ মিনিটে কেবিনেট মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে বসবেন। তারপর দুপুর ১২টায় রাজ্য অতিথিশালায় এক সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করবেন। 

দুপুর ১.৩০ মিনিটে তারা জনপ্রতিনিধিদের সাথে বৈঠকে মিলিত হবেন। দুপুর ২ টায় ইউএলবি প্রতিনিধিদের সাথে পরবর্তী বৈঠক করবেন। দুপুর ২:৪০ মিনিটে ত্রিপুরা উপজাতি এলাকা স্বায়ত্তশাসিত জেলা পরিষদ প্রতিনিধিদের সঙ্গে  বৈঠকে মিলিত হবে।  বিকেল ৩:১৫ মিনিটে রাজনৈতিক দলগুলির সাথে বৈঠক করবেন। বিকেল ৪:২০ মিনিটে, বাণিজ্য ও শিল্প প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন।

পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার ৩১শে জানুয়ারি সকাল নটায় মাদাত ত্রিপুরা সুন্দরী মন্দির দর্শনে যাবেন। সকাল ১১ টায় নারিকেলকুঞ্জ প্রদর্শন করার কথা রয়েছে। পরদিন ১ ফেব্রুয়ারি সিপাহীজলা অভায়ারণ্য পরিদর্শনের পর পূর্বাশা পরিদর্শন শেষে অর্থ কমিশনের প্রতিনিধি দল রাজ্যত্যাগ করবেন।

Releated Posts

স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। তবেই গড়ে উঠবে একটি…

ByByReshmi Debnath Jun 22, 2026

সাংগঠনিক শক্তি বাড়াতে নিয়মিত বৈঠকে জোর বিজেপির : প্রদেশ সভাপতি

আগরতলা, ২২ জুন : সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে রাজ্যের বিভিন্ন স্তরে নিয়মিত বৈঠক পুনরায় চালু করার উপর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যসচিবের সঙ্গে সিপিআই(এম)-এর প্রতিনিধিদলের বৈঠক, দ্রুত পদক্ষেপের আশ্বাস

আগরতলা, ২২ জুন : অসম-আগরতলা জাতীয় সড়ক এবং পিডব্লিউডি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আজ রাজ্য সচিবালয়ে রাজ্য…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

কিডনি প্রতিস্থাপনের জন্য পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে ৩ লক্ষ টাকার সহায়তা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিপ্লব দেবের

আগরতলা, ২২ জুন: পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডের মাধ্যমে যোগেন্দ্রনগরের বাসিন্দা মৌসুমী সাহার কিডনি প্রতিস্থাপনের জন্য ৩ লক্ষ টাকার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top