News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু ৩০ জনের, আহত কমপক্ষে ৬০ জন
Image

মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু ৩০ জনের, আহত কমপক্ষে ৬০ জন

প্রয়াগরাজ, ২৯ জানুয়ারি (হি.স.): যাবতীয় ব্যবস্থাপনা সত্ত্বেও, যা কাঙ্খিত ছিল না, তাই ঘটল মহাকুম্ভে। মৌনী অমাবস্যায় ‘অমৃত স্নান’ করার জন্য হুড়োহুড়ি পড়ে গেল গঙ্গা, যমুনা, এবং সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গমে। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোররাতের মধ্যে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে যাওয়ার সময় পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে ৩০ জনের, এছাড়াও কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন। আহতদের সেক্টর ২-এর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মহাকুম্ভের ডিআইজি বৈভব কৃষ্ণ বলেছেন, মধ্যরাত একটা থেকে ভোররাত দু’টোর মধ্যে আখড়া রুটে ব্যাপক জনসমাগম হলে ব্যারিকেড ভেঙে পদপিষ্টের ঘটনা ঘটে, মৃত্যু হয়েছে ৩০ জনের ও আহত হয়েছেন ৬০ জন।

মৌনী অমাবস্যা উপলক্ষ্যে কোটি কোটি মানুষের ভিড় হয়েছিল প্রয়াগরাজে। বুধবার ত্রিবেণী সঙ্গমে ‘অমৃত স্নান’ করতে জড়ো হয়েছিলেন পুণ্যার্থীরা। অতিরিক্ত ভিড়ের কারণেই পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আচমকা ধাক্কাধাক্কি শুরু হওয়ায় ভিড়ের মধ্যে আটকে পড়েন অনেকে। দুর্ঘটনার পর পরই উদ্ধার কাজ শুরু হয়। আহতদের উদ্ধার করে মেলা প্রাঙ্গণেরই হাসপাতালে আনা হয়। স্পেশাল এক্সিকিউটিভ অফিসার আকাঙ্খা রানা বলেছেন, “সঙ্গম রুটে কিছু ব্যারিকেড ভেঙে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়।” শাহী স্নানের জন্য এদিন এতটাই ভিড় ছিল যে সকালের দিকে পুণ্যস্নান না করার সিদ্ধান্ত নেন অখিল ভারতীয় আখড়া পরিষদের সভাপতি রবীন্দ্র পুরী। তিনি বলেছেন, “এই ঘটনায় আমরা শোকাহত। আমাদের সঙ্গে হাজার হাজার ভক্ত ছিল। জনস্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আখড়াগুলি আজ স্নানে অংশ নেবে না।”

পদপিষ্ট হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তাঁরা। প্রধানমন্ত্রী মোদী ৪-বার ফোন করেন যোগীকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমস্ত ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top