News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঠাকুর রামচন্দ্র দেবের ১৬৫তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষ্যে আগরতলা শিশু উদ্যানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন
Image

ঠাকুর রামচন্দ্র দেবের ১৬৫তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষ্যে আগরতলা শিশু উদ্যানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: ঠাকুর রামচন্দ্র দেবের ১৬৫তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষে আগামী ৩১শে জানুয়ারী থেকে ২রা ফেব্রুয়ারী আগারতলার শিশু উদ্যানে মহোৎসবের সংকল্প গ্রহন করা হয়েছে। ৩১শে জানুয়ারী থেকে ২রা ফেব্রুয়ারী আগারতলার শিশু উদ্যানে শুরু হচ্ছে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের ১৬৫তম শুভ আবির্ভাব দিবস। মহোৎসবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ডিঙ্গামানিকস্থিত শ্রীশ্রী সত্যনারায়নের সেবা মন্দিরের শ্রীশ্রী ঠাকুর বংশের পরম পূজ্য যুবমহারাজ শ্রীমৎ সুভাষ চক্রবর্ত্তী। এতদুপলক্ষে সমগ্র ত্রিপুরা রাজ্যের সকল মঠ, মন্দির, ও আশ্রম এবং গুরুভ্রাতা ও ভগ্নীগন সহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল স্তরের ভক্তপ্রান নাগরীকদের সার্বিক উপস্থিতি ও সহযোগিতার মাধ্যমে উৎসব প্রাঙ্গন নন্দিত হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা । উৎসব প্রাঙ্গনে দুঃস্থ মহিলাদের শীতবস্ত্র ও দুঃস্থ পুরুষদের মধ্যে ধুতী বিতরন করা হবে। ১লা ফেব্রুয়ারী উৎসব প্রাঙ্গনে বিনামূল্যে স্বাস্থ্য এবং চক্ষু শিবিরের ব্যবস্থা করা হয়েছে।_______

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top