নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: ঠাকুর রামচন্দ্র দেবের ১৬৫তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষে আগামী ৩১শে জানুয়ারী থেকে ২রা ফেব্রুয়ারী আগারতলার শিশু উদ্যানে মহোৎসবের সংকল্প গ্রহন করা হয়েছে। ৩১শে জানুয়ারী থেকে ২রা ফেব্রুয়ারী আগারতলার শিশু উদ্যানে শুরু হচ্ছে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের ১৬৫তম শুভ আবির্ভাব দিবস। মহোৎসবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ডিঙ্গামানিকস্থিত শ্রীশ্রী সত্যনারায়নের সেবা মন্দিরের শ্রীশ্রী ঠাকুর বংশের পরম পূজ্য যুবমহারাজ শ্রীমৎ সুভাষ চক্রবর্ত্তী। এতদুপলক্ষে সমগ্র ত্রিপুরা রাজ্যের সকল মঠ, মন্দির, ও আশ্রম এবং গুরুভ্রাতা ও ভগ্নীগন সহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল স্তরের ভক্তপ্রান নাগরীকদের সার্বিক উপস্থিতি ও সহযোগিতার মাধ্যমে উৎসব প্রাঙ্গন নন্দিত হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা । উৎসব প্রাঙ্গনে দুঃস্থ মহিলাদের শীতবস্ত্র ও দুঃস্থ পুরুষদের মধ্যে ধুতী বিতরন করা হবে। ১লা ফেব্রুয়ারী উৎসব প্রাঙ্গনে বিনামূল্যে স্বাস্থ্য এবং চক্ষু শিবিরের ব্যবস্থা করা হয়েছে।_______

ঠাকুর রামচন্দ্র দেবের ১৬৫তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষ্যে আগরতলা শিশু উদ্যানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন
Releated Posts
হাফলং স্কুলে মিড-ডে মিলের চাল নিয়ে বিতর্ক, নিম্নমানের খাদ্যশস্যের অভিযোগে সরব কংগ্রেস
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন: উত্তর ত্রিপুরার যুবরাজনগর ব্লকের হাফলং এলাকার একটি বিদ্যালয়ে মিড-ডে মিলের জন্য সরবরাহ করা…
ফের ৯ দফা দাবির সমর্থনে ২৪ জুন থেকে রেল ও জাতীয় সড়ক অবরোধের ঘোষণা আত্মসমর্পণকারী সংগঠনগুলির
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন দাবি পূরণের দাবিতে আগামী ২৪ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য…
পানিসাগরের রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ মানুষ
আগরতলা, ২২ জুন : উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগকে ঘিরে একের পর এক গুরুতর…
খোয়াইয়ে আবারও বাংলাদেশি নাগরিক আটক, ধলাবিল এলাকায় চাঞ্চল্য
আগরতলা, ২২ জুন : সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারির মধ্যেই খোয়াই জেলায় ফের এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।…


















