News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেশা বিরোধী অভিযানে তিন লক্ষাধিক টাকার গাঁজা গাছ ধ্বংস
Image

নেশা বিরোধী অভিযানে তিন লক্ষাধিক টাকার গাঁজা গাছ ধ্বংস

কল্যাণপুর, ২৯ জানুয়ারি: গোপন সংবাদের ভিত্তিতে কল্যাণপুর থানাধীন তুইহাসিং এডিসি ভিলেজের হাজারি পাড়া এলাকায় মঙ্গলবার রাতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। ওই অভিযানে প্রায় তিন লক্ষাধিক টাকার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।

এদিনের অভিযানের নেতৃত্বে ছিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস মালাকার। এছাড়া অভিযানে অংশগ্রহণ করেন এসআই রঞ্জিত সরকার, এসআই অঞ্জন দেব্বর্মা, এএসআই হিমানী দেব্বর্মা, থানার অন্যান্য পুলিশ এবং টিএসআর বাহিনী।

পুলিশের দাবি অনুযায়ী, গোপন সূত্রে খবর পাওয়ার পর সন্ধ্যার মধ্যে তারা দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযানে বের হন। অভিযানে এলাকায় প্রায় দুইশত পরিপূর্ণ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক তিন লাখ টাকা হবে। অভিযানের বিষয়ে থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস মালাকার বলেন, খবর পাওয়ার পর অল্প সময়ের মধ্যেই আমরা অভিযান চালিয়ে সফল হয়েছি। স্থানীয় এলাকায় বেআইনি কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আমরা সবসময় প্রস্তুত। এমন সাফল্য একদিকে পুলিশের দক্ষতা ও তৎপরতা প্রমাণ করে, অন্যদিকে এলাকায় বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে তাদের কঠোর মনোভাবের ইঙ্গিত দেয়। তবে অভিযানের সময় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এলাকার বাসিন্দাদের মধ্যে অনেকেই পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। পুলিশের এই পদক্ষেপ জনসাধারণ শান্তি ও সুরক্ষার দিকে এগিয়ে নিয়ে যাবে।

অভিযানের পর পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও এমন বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Releated Posts

জল সংরক্ষণ ও পানীয় জলের নিরাপত্তা নিয়ে দিল্লিতে জলশক্তি মন্ত্রকের সম্মেলন

আগরতলা, ৩ সেপ্টেম্বর: জল সংরক্ষণ, জলসম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং নিরাপদ পানীয় জলের নিশ্চয়তা নিয়ে দিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের পর এসআইআর প্রক্রিয়া শুরুর দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি প্রতিনিধিদের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পরই যাতে ভোটার তালিকা সংক্রান্ত ‘এসআইআর’…

ByByReshmi Debnath Sep 2, 2026

বিশ্ববাজারে ত্রিপুরার জৈব কৃষির নতুন দিগন্ত, ইউরোপে গেল প্রথমবারের মত ১৮.৭ মেট্রিক টন পণ্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কৃষকদের সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে অর্গানিক কৃষিকে অগ্রাধিকার দিয়েছে ত্রিপুরা সরকার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026
Scroll to Top