News Flash

  • Home
  • দেশ
  • জেপিসিতে পাশ ওয়াকফ বিল, ১৪টি সংশোধনের নির্দেশ কমিটির

জেপিসিতে পাশ ওয়াকফ বিল, ১৪টি সংশোধনের নির্দেশ কমিটির

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি.স.): যৌথ সংসদীয় কমিটিতে পাশ হয়ে গেল ওয়াকফ বিল। গত আগস্টে যে বিল পেশ করা হয়েছিল, সেই বিলে ১৪টি সংশোধনী প্রস্তাব করেছে কমিটি। যদিও বিরোধীদের অভিযোগ, তাড়াহুড়ো করা হচ্ছে এই বিল পাশ করানোর জন্য। সবমিলিয়ে এই বিলে ৪৪টি সংশোধনীর দাবি করেছিলেন বিরোধী সাংসদরা। কিন্তু তাঁদের দাবি নাকচ করে দিয়েছে কমিটি।

সোমবার কমিটিতে পাশ হয়ে যায় ওয়াকফ বিল। জানা গিয়েছে, বিজেপির পক্ষ থেকে ২৩টি সংশোধনী প্রস্তাব করা হয়েছিল। তার মধ্যে ১৪টি গৃহীত হয়েছে। কিন্তু বিরোধীদের আনা ৪৪টি সংশোধনীর প্রত্যেকটিই খারিজ হয়েছে। কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল জানান, বিরোধীরা যা প্রস্তাব করেছেন তার পক্ষে মাত্র ১০টি করে ভোট পড়েছে। সূত্রের খবর, ১৪টি সংশোধনী নিয়ে আগামী ২৯ জানুয়ারি ফের ভোটাভুটি হবে। ৩১ জানুয়ারি চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারে কমিটি।

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top