News Flash

  • Home
  • দেশ
  • ভারত সমৃদ্ধ দেশ হওয়ার দিকে এগিয়ে চলেছে : সুনীল আম্বেকর
Image

ভারত সমৃদ্ধ দেশ হওয়ার দিকে এগিয়ে চলেছে : সুনীল আম্বেকর

প্রয়াগরাজ, ২৫ জানুয়ারি (হি.স.): ভারত সমৃদ্ধ দেশ হওয়ার দিকে এগিয়ে চলেছে। জোর দিয়ে বললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর। শনিবার প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় প্রভু প্রেমী সংঘ ক্যাম্পে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তৃতার সময় সুনীল আম্বেকর বলেছেন, “যখন বিশ্ব করোনার সম্মুখীন হয়েছিল – বিশ্ব ওষুধ এবং ভ্যাকসিন মজুত করার প্রতিযোগিতায় নেমেছিল। কিন্তু, ভারত কীভাবে আচরণ করেছিল? ভারত বলেছিল, আমাদের কাছে যে পরিমাণ ভ্যাকসিন আছে – আমরা তা নিজেদের জন্যও ব্যবহার করব। যাদের প্রয়োজন তাদেরও দেওয়া হবে। ভারতে কেউ এর বিরোধিতা করেনি – ভারত এবং ভারত সরকার একইভাবে চিন্তা করেছিল। আমাদের এই আচরণ আমাদের উপর সনাতনের প্রভাবের কারণেই। সাম্প্রতিক সময়ে আমাদের এই আচরণ অব্যাহত রাখা দরকার, কারণ ভারত একটি সমৃদ্ধ দেশ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে।”

সুনীল আম্বেকর আরও বলেছেন, “আধুনিক সময়ে, এমনকি বেশিরভাগ উন্নত দেশে যোগের প্রয়োজন – যা হাজার হাজার বছর আগে আমাদের গুরু এবং সাধকদের দ্বারা বিকশিত হয়েছিল। লোকজন আমাকে জিজ্ঞেস করে হিন্দুত্ব কি, আমি তাদের বলি যে হিন্দুত্বের ‘তত্ত্ব’ হল ‘একত্ব’।”

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top