News Flash

  • Home
  • দেশ
  • সাইবার প্রতারণা এবং ডিজিটাল গ্রেফতারির দায়ে ধৃত ৩
Image

সাইবার প্রতারণা এবং ডিজিটাল গ্রেফতারির দায়ে ধৃত ৩

কলকাতা, ২৫ জানুয়ারি (হি.স.): কৃষ্ণনগরের এক যুবকের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ৭৪ লক্ষ টাকা উদ্ধার করল কলকাতা পুলিশ। সেই সঙ্গে দু’টি ল্যাপটপ এবং দু’টি মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে। ওই যুবকের আরও দুই সঙ্গীকে শুক্রবারই গ্রেফতার করা হয়েছে।

সূত্রের খবর, গত নভেম্বর মাসে চারু মার্কেট থানা এলাকায় এক বয়স্ক মহিলা ডিজিটাল গ্রেফতারির ফাঁদে পড়েন। তাঁর কাছ থেকে ৬৬ লক্ষ টাকা আদায় করে নেয় প্রতারকেরা। এত দিনে সেই ঘটনায় তিন মূল অভিযুক্তকে গ্রেফতার করা হল।

ধৃতেরা হলেন ২৭ বছরের প্রতাপ রায়, ৩১ বছরের উৎপল শিকদার এবং ৩৫ বছরের কুমারেশ হালদার। তিন জনই কৃষ্ণনগরের বাসিন্দা। কৃষ্ণনগর থেকেই কুমারেশকে গ্রেফতার করা হয়। পুলিশ জানতে পেরেছে, ক্রিপটোকারেন্সি ব্যবহার করে আর্থিক তছরুপের ‘মাস্টারমাইন্ড’ এই কুমারেশ।

কৃষ্ণনগরের বাসিন্দা হলেও রাজারহাটের চিনার পার্কে ফ্ল্যাটে থাকতেন তিনি। শুক্রবার কৃষ্ণনগরে গিয়েছিলেন বিয়েবাড়ির নিমন্ত্রণ উপলক্ষে। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top