News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রদেশ কংগ্রেস ভবনে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন
Image

প্রদেশ কংগ্রেস ভবনে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন

আগরতলা, ২৩ জানুয়ারি: আজ যথাযোগ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেস ভবনে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী পালন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রাক্তন সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, সাহস ও দৃঢ়তার মাধ্যমে দেশজুড়ে স্বাধীনতার চেতনাকে প্রজ্জ্বলিতকারী দূরদর্শী নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেসের তরফ থেকে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করা হয়েেছে।

এদিন তিনি আরও বলেন, দেশ এখন সংকটজনক পরিস্থিতি মধ্যে যাচ্ছে। একজন দেশপ্রেমিক হিসেবে এই সংকটজনক পরিস্থিতিতে নেতাজী সুভাষচন্দ্র বসুর অনুপ্রেরণাকে পাথেয় করে এগিয়ে যেতে হবে।

Releated Posts

স্মার্ট মিটার লাগাননি, তবুও বিদ্যুৎ বিল ৮,৮৮৮ টাকা অফিসে তালা ঝুলিয়ে প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৭ আগস্ট: ত্রিপুরায় একদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল সাধারণ মানুষ, অন্যদিকে অস্বাভাবিক বিদ্যুৎ…

ByByReshmi Debnath Aug 7, 2026

“ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?” — তৃতীয় শ্রেণির পূরুবীর প্রশ্নে আলোড়ন বিলোনিয়ায়

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৭ আগস্ট: “ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?“একটি ছোট্ট প্রশ্ন। কিন্তু সেই…

ByByReshmi Debnath Aug 7, 2026

‘এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়’, এফসিআরএ (FCRA) সংশোধনী বিল নিয়ে মার্কিন আইনপ্রণেতার মন্তব্য খারিজ করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৭ আগস্ট(আইএএনএস): বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন ফরেন কনট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট (এফসিআরএ)-এর সংশোধনী বিল নিয়ে আন্তর্জাতিক মহলের একাংশের…

ByBySandeep Biswas Aug 7, 2026

১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির ডাক চার বামপন্থী সংগঠনের

আগরতলা, ৭ আগস্ট: কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক ও শ্রমিক-বিরোধী নীতির প্রতিবাদে আগামী ১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top