News Flash

Image

আকস্মিকভাবে মৃত্যু বহি: রাজ্যের শ্রমিকের

ধর্মনগর, ১০ জানুয়ারি : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে আকস্মিকভাবে মৃত্যু হয়েছে এক ফেরিওয়ালার। তার বাড়ি পশ্চিমবঙ্গের দুর্গাপুরে। দীর্ঘ ১৫ বছর যাবত ধর্মনগর এলাকায় থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা রতন দাস উনি উত্তর জেলার ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকায় কাপড় ফেরি করে নিজের এবং পরিবারের রুজি রুটি চালিয়ে যাচ্ছিলেন। তবে রতন দাসের আর্থিক অবস্থা তেমন সচ্ছল ছিল না। এমন অবস্থায় গতকাল রাতে উনি উনার শারীরিক অসুস্থতা বোধ করেন। সেই অসুস্থতার কারণ বুঝতে পারেন রতন দাসের সঙ্গে থাকা সহকর্মীরা। সঙ্গে সঙ্গে  এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী শিপন চৌধুরী সহ এলাকার বিশিষ্টজনদের খবর দেন রতন দাসের সহকর্মীরা।

সেই ঘটনার খবর পেয়ে শিপন চৌধুরীর সহ এলাকার বিশিষ্টজনরা রতন দাসকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসা চলাকালীন সময়ে মৃত্যুবরণ করেন‌ কাপড় ফেরিওয়ালা রতন। রতন দাসের মৃত্যুর খবর রতন দাস এর পরিবারের কাছে পৌঁছান উনার সঙ্গে থাকা সহকর্মী সহ স্থানীয় বিশিষ্ট জনেরা।  রতন দাস এর পরিবার রতন দাসের মৃত্যুর খবর পাওয়ার পর এক দিকে যখন  কান্নায় ভেঙ্গে পড়েন অন্যদিকে রতনের পরিবার এবং রতনের দুটি ছোট্ট বাচ্চা দুর্গাপুর এলাকার শিপন চৌধুরীকে ফোন মারফত জানায় যে বাবার মৃতদেহ যেন উনারা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় রতন দাসের বাড়িতে পাঠানো হয়। শেষ দেখা দেখতে চায় রতনের পরিবার। সেই খবর পাওয়া মাত্র শিপন চৌধুরী এলাকার বিশিষ্টজনদের সাথে কথা বলে প্রত্যেকের কাছ থেকে সাহায্য নিয়ে  অর্ধ লক্ষ টাকা  করে শিলচর থেকে অ্যাম্বুলেন্স এনে ধর্মনগর থানার সাহায্য নিয়ে মৃত রতনের কফিনবন্দী মৃতদেহ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এলাকায় রতনের বাড়িতে পাঠায়।

Releated Posts

সাতদিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি উৎসব ২২ জুলাই থেকে: প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: আগামী ২২ জুলাই থেকে সাতদিনব্যাপী রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি উৎসব ও মেলার সূচনা হবে।…

ByByReshmi Debnath Jun 23, 2026

উদয়পুরে তেপানিয়া কলোনী উচ্চবিদ্যালয় এবং দুটি শিশু আবাস পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে উদয়পুরের পি.এম.-শ্রী তেপানিয়া কলোনী উচ্চবিদ্যালয়, এরপর কাকড়াবন…

ByByReshmi Debnath Jun 23, 2026

শিক্ষার অধিকার রক্ষা ও শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনের ডাক এসএফআই-এর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবনতি, শিক্ষক সংকট এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 23, 2026

হাফলং স্কুলে মিড-ডে মিলের চাল নিয়ে বিতর্ক, নিম্নমানের খাদ্যশস্যের অভিযোগে সরব কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন: উত্তর ত্রিপুরার যুবরাজনগর ব্লকের হাফলং এলাকার একটি বিদ্যালয়ে মিড-ডে মিলের জন্য সরবরাহ করা…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top