News Flash

Image

দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিন

আগরতলা, ৯ জানুয়ারি: দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন তিনজন ব্যক্তি। গতকাল রাতে কৈলাসহর ডাক বাংলো এলাকায় ওই দূর্ঘটনায় বিকট শব্দ শুনে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনী। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গিয়েছেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে সঞ্জীব মজুমদার নামে এক ব্যক্তি বাইকে চেপে কৈলাসহরের দিক থেকে আসছিলেন। ডাক বাংলো আসামাত্রই অপর দিক থেকে আসা বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অপর বাইকে থাকা সেজুয়ান আলী ও উসমান আলী মাটিতে ছিটকে পড়ে যায়। ঘটনার বিকট শব্দ শুনে এলাকাবাসী ঘটনাস্থলে এসে জড়ো হয়।, খবর দেওয়া হয় কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরে, দপ্তরের কর্মীরা এসে আহত তিন যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে।

Releated Posts

পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ, উত্তেজনা কাঠালতলী এলাকায়

আগরতলা, ২৩ জুন: রাজধানীর আমতলী থানার অন্তর্গত কাঠালতলী এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক বিবাহিত যুবককে কুপিয়ে খুনের অভিযোগ…

ByByReshmi Debnath Jun 23, 2026

অলিম্পিক দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য র‍্যালি, সূচনা করলেন মুখ্যমন্ত্রী

অলিম্পিক দিবস উপলক্ষে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার আগরতলায় এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। রাজধানীর রবীন্দ্রশতবার্ষিকী ভবনের…

ByByReshmi Debnath Jun 23, 2026

স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। তবেই গড়ে উঠবে একটি…

ByByReshmi Debnath Jun 22, 2026

সাংগঠনিক শক্তি বাড়াতে নিয়মিত বৈঠকে জোর বিজেপির : প্রদেশ সভাপতি

আগরতলা, ২২ জুন : সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে রাজ্যের বিভিন্ন স্তরে নিয়মিত বৈঠক পুনরায় চালু করার উপর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026
Scroll to Top