News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতীয় নৌ সেনা দলকে আসামের উমরাঙ্গসো-এ খাদে আটকে পড়া খনি শ্রমিকদের উদ্ধার করার কাজে সাহায্য করতে মোতায়েন করা হল
Image

ভারতীয় নৌ সেনা দলকে আসামের উমরাঙ্গসো-এ খাদে আটকে পড়া খনি শ্রমিকদের উদ্ধার করার কাজে সাহায্য করতে মোতায়েন করা হল

নয়াদিল্লি, ০৮ জানুয়ারি, ২০২৪ (পিআইবি): আসামের ডিমা হাসাও জেলার প্রত্যন্ত শিল্প নগরী উমরাঙ্গসো-এ খাদে আটকে পড়া খনি শ্রমিকদের উদ্ধার করার কাজে সাহায্য করতে মোতায়েন করা হয়েছে। উদ্ধার করার কাজে সহায়তা কার জন্য জরুরী অনুরোধ আসায় তাতে সাড়া দিয়ে নৌ বাহিনি বিশেষভাবে প্রশিক্ষিত এই দলটিকে মোতায়েন করার সিদ্ধান্ত গ্রহণ করে। দলটিতে রয়েছেন একজন পদস্থ আধিকারিক ও ১১ জন নাবিক। সেই সঙ্গে রয়েছেন অত্যন্ত প্রশিক্ষিত ও দক্ষ ক্লিয়ারেন্স ডাইভাররা যারা খাদে জমে থাকা জলের গভীর তলদেশে সাঁতার কাটতে পারে। উদ্ধারের কাজে এদের দক্ষতা সুবিদিত। বর্তমানে তারা দুর্ঘটনা স্থলেই রয়েছে।

নৌ সেনা দলটি এই জটিল ও স্পর্শকাতর উদ্ধার কাজের জন্য সম্পূর্ণ রূপে অত্যন্ত উন্নত মানের যন্ত্রসামগ্রী দিয়ে সুসজ্জিত। জলের গভীরতর তলদেশে তল্লাসি ও উদ্ধার অভিযান চালানোর জন্য দলটির সঙ্গে রয়েছে ডিপ ডাইভিং গিয়ার এবং রিমোটলি অপারেটেড ভেহিক্যাল (আর-ও-ভি)। 

এই বিপুল ও ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানটি পরস্পর সমন্বয় রেখে সম্মীলিতভাবে পরিচালনা করছে ভারতীয় সেনা বাহিনি, এনডিআরএফ এবং স্থানীয় প্রশাসন। উদ্ধার কার্যকে দ্রুততর ও সুনিশ্চিত করতেই এই ব্যবস্থাটি গ্রহণ করা হয়েছে।

ভারতীয় নৌ সেনা দলটি বিশাখাপত্তনম থেকে দুর্ঘটনা স্থলে এসে পৌঁছেছে মঙ্গলবার। দুর্ঘটনা স্থলের কাছেই দলটিকে অবতরণ করানো হয়।

দ্রুততর গতিতে তল্লাসি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। সাবলীল এবং সময়ানুগ উদ্ধার কাজের জন্য এই অভিযানের সঙ্গে যুক্ত সমস্ত সংস্থার কাছে যাবতীয় তথ্যাদি সময় মতো পৌঁছে দেওয়া হচ্ছে।

ভারতীয় নৌ সেনা এই সমূহ সংকটের সময়ে সমস্ত রকম সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। খাদে আটকে পড়া শ্রমিকদের জীবন যাতে নিরাপদে রক্ষা করা যায় সেই লক্ষ্যে জরুরী ভিত্তিতে দেশ ও জাতিকে সহায়তা করতে ভারতীয় নৌ সেনা তার দায়বদ্ধতা বজায় রেখে চলেছে।

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top