News Flash

  • Home
  • দেশ
  • বর্তমান সময়ে সব রাজনৈতিক দলের জন্য বড় চ্যালেঞ্জ বিশ্বাসযোগ্যতার সংকট : সুধাংশু ত্রিবেদী
Image

বর্তমান সময়ে সব রাজনৈতিক দলের জন্য বড় চ্যালেঞ্জ বিশ্বাসযোগ্যতার সংকট : সুধাংশু ত্রিবেদী

নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): আম আদমি পার্টির তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদী। বুধবার এক সাংবাদিক সম্মেলনে সুধাংশু বলেছেন, বর্তমান সময়ে, সমস্ত রাজনৈতিক দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বিশ্বাসযোগ্যতার সঙ্কট। আজ আমি ১০টি বিষয় ভাগ করতে চাই,যা অরবিন্দ কেজরিওয়াল এবং এএপি প্রতিশ্রুতি দিয়েছিল। তিনি অনিরাপদ বৈদ্যুতিক তার থেকে মুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার মেয়াদের ১০ বছর পর, পরিস্থিতি এমন যে ২৩ জুলাই ২৬ বছর বয়সী এক যুবককে এই তারের কারণে প্রাণ হারাতে হয়… তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আবর্জনা পরিষ্কার করবেন, যদিও এখনও কোনও কিছুই হয়নি।

এএপি-র নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সুধাংশু বলেছেন, তাদের দলের (এএপি) প্রত্যেক সিনিয়র নেতাকে দুর্নীতির দায়ে জেলে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী সবাই জেলে গেছেন। এত বৈচিত্র্যময় দুর্নীতি আপনি আগে কখনও দেখেননি।

Releated Posts

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top