News Flash

  • Home
  • দেশ
  • ঘন কুয়াশায় কমল দৃশ্যমানতা, উত্তর ভারতে বিঘ্নিত ট্রেন চলাচল 
Image

ঘন কুয়াশায় কমল দৃশ্যমানতা, উত্তর ভারতে বিঘ্নিত ট্রেন চলাচল 

নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): প্রবল ঠান্ডার মধ্যেই ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কম থাকায় উত্তর ভারতে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। রেল সূত্রে জানা গেছে, দিল্লিগামী প্রায় ২২ টি ট্রেন দু’ঘণ্টা পর্যন্ত দেরিতে চলেছে। অযোধ্যা এক্সপ্রেস, পাতালকোট এক্সপ্রেস, সম্পর্কক্রান্তি এক্সপ্রেস, তেলেঙ্গানা এক্সপ্রেস, পদ্মাবত এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেন দেরিতে চলছে।

নববর্ষের প্রথম দিন বুধবার পারদ-পতন হয়েছে দিল্লিতে, কনকনে ঠান্ডায় কাঁপছে জাতীয় রাজধানী। বুধবারও রাজধানীজুড়ে শীতের দাপট অব্যাহত ছিল। একইসঙ্গে ছিল কুয়াশার দাপট। দিল্লিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.০ ডিগ্রি সেলসিয়াস।

কুয়াশার কারণে এদিন সকালেও দিল্লিতে দৃশ্যমানতা কমে যায়। শুধুমাত্র দিল্লি নয়, প্রবল ঠান্ডায় কাঁপছে উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, পঞ্জাব এবং হরিয়ানাও। উত্তরাখণ্ডে শৈত্যপ্রবাহের পরস্থিতি বিরাজমান। ঠান্ডার কাঁপছে মুসৌরি, হরিদ্বার, দেহরাদূনও।

Releated Posts

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top