News Flash

  • Home
  • দিনের খবর
  • তেলেঙ্গাবাগানে বাসের ধাক্কা মহিলাকে, উত্তেজনা এলাকায়
Image

তেলেঙ্গাবাগানে বাসের ধাক্কা মহিলাকে, উত্তেজনা এলাকায়

কলকাতা, ৩১ ডিসেম্বর (হি. স.) : তেলেঙ্গাবাগান এলাকায় রাস্তা পেরনোর সময় মহিলাকে ধাক্কা বারাসত-হাওড়া রুটের  বাসের। মঙ্গলবার সকালে এই ঘটনায় তুমুল উত্তেজনা এলাকায়। ঘটনায় ব্যাপক যানজট বিধাননগর এলাকায়।

মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ তেলেঙ্গাবাগান এলাকায় বাসস্ট্যান্ডের সামনের এল ২৩৮ এর বাস রেষারেষি করছিল। সেই সময় এক মহিলা বাজার করতে যাওয়ার সময় রাস্তা পেরোচ্ছিলেন। তখনই এল ২৩৮ – এর বাসটি বেপরোয়া গতিতে সামনে চলে আসে। ধাক্কা মারে ওই মহিলাকে। এরপর তাঁকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন তিনি।

এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়। উত্তেজিত জনতা বাস ভাঙচুর করেন। তাঁদের বক্তব্য, এই এলাকা এমনিতেই যানজটপূর্ণ। মাঝে মধ্য়েই বিধাননগরের এই এলাকায় দুর্ঘটনা ঘটে। কখনও বাস থেকে যাত্রী নামানোকে কেন্দ্র করে বচসা হয়। কখনও বা দুই বাসের রেষারেষি চলে। পুলিশ-প্রশাসনের দিকে আঙুল তুলেছেন তাঁরা। এলাকার বিধায়ক সুপ্তি পাণ্ডে পৌঁছন ঘটনাস্থলে। তিনি বলেন, “ট্রাফিক নিয়ম না মেনে রাস্তা পার হলে জরিমানা করা উচিত। মানুষের মধ্যে সচেতনতা কম। শিক্ষিত লোকজনও এমন করেন।” 

Releated Posts

এক ঘণ্টার মধ্যে মহারাষ্ট্রের পালঘরে ৩.৪ মাত্রার পরপর দুই ভূমিকম্প, হতাহতের খবর নেই

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের পালঘর জেলায় এক ঘণ্টার মধ্যে ৩.৪ মাত্রার পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার…

ByByNews Desk Aug 11, 2026

জয়সলমেরে স্কুলবাসে আগুন, অল্পের জন্য রক্ষা ২৫ পড়ুয়া

জয়পুর, ১১ আগস্ট (আইএএনএস): রাজস্থানের জয়সলমেরের ধাউভা গ্রামের কাছে মঙ্গলবার প্রায় ২৫ জন পড়ুয়াকে নিয়ে যাওয়া একটি বেসরকারি…

ByByNews Desk Aug 11, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়ম: প্রাক্তন চেয়ারম্যান এল. খিয়াংতে গ্রেফতার, ২ কোটি টাকার ঘুষের অভিযোগ

রাঁচি, ১০ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন-এর ১৪তম সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষায় কথিত অনিয়ম ও মেধা কেলেঙ্কারির…

ByByNews Desk Aug 10, 2026

জিন্স পরা নারীর ব্যক্তিগত পছন্দ, পোশাক নিয়ে সমাজের নির্দেশ দেওয়ার অধিকার নেই: দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ১০ আগস্ট (আইএএনএস): কোনও নারী কী পোশাক পরবেন, তা তাঁর একান্ত ব্যক্তিগত পছন্দ। সমাজ, প্রতিবেশী বা অন্য…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top