News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • শ্রীভূমি শহরে পুলিশি অভিযানে ফের বাজেয়াপ্ত কয়েক কোটি টাকার মাদকদ্রব্য, গ্রেফতার এক
Image

শ্রীভূমি শহরে পুলিশি অভিযানে ফের বাজেয়াপ্ত কয়েক কোটি টাকার মাদকদ্রব্য, গ্রেফতার এক

শ্রীভূমি (অসম), ২৯ ডিসেম্বর (হি.স.) : শ্রীভূমি শহরে সদর পুলিশের হাতে ফের বাজেয়াপ্ত হয়েছে বহু কোটি টাকার মাদকদ্রব্য। চলতি বছরে বহু কোটি টাকার মাদক সামগ্রী বাজেয়াপ্তের পর বছরের শেষ প্রান্তে আজ রবিবার বিশেষ অভিযানে নেমে বড়সড় সাফল্য পেয়েছে জেলা পুলিশ। 

জানা গেছে, মিজোরাম থেকে বিপুল পরিমাণের মাদকদ্রব্য শ্রীভূমিতে আসছে, নির্ভরযোগ্য গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ অভিযান চালায় সদর থানার পুলিশ। জাতীয় সড়কের কয়েকটি জায়গায় গড়ে তোলা হয় নাকাপয়েন্ট। এক সময় মিজোরাম থেকে শহরে প্রবেশ করে মাদকবাহী এমজেড ০১ এইচ ৮২৫৮ নম্বরের চার চাকার বিলাসী ইনোভা কার। ইনোভার গতি রোধ করে তাতে তালাশি চালিয়ে ৬ হাজার ইয়াবা ট্যাবলেট, ৩৬৭ গ্রাম হেরোইন, ১০ শিশি ফেন্সিডাইল উদ্ধার করেছেন অভিযানকারীরা। উদ্ধারকৃত মাদক সামগ্রীগুলির আন্তর্জাতিক বাজারমূল্য বহু কোটি টাকা হবে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

মাদক পাচারের অভিযোগে জেলার অন্তর্গত সোজপুর এলাকার বাসিন্দা কাবিল হুসেনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত কাবিলের বিরুদ্ধে ‘নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫’ (এনডিপিএস)-এর সুনিৰ্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে। 

সদর থানায় সোজপুরের কাবিল হুসেনকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যে বেশ কিছু তথ্য উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারী অফিসার জানান, মামলার তদন্ত শুরু করেছেন তাঁরা। মাদক কারবারের সঙ্গে আরও ধরপাকড়ের সম্ভাবনা রয়েছে, জানান তিনি।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top