News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শহীদ বীর বালক দিবসকে সামনে রেখে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা
Image

শহীদ বীর বালক দিবসকে সামনে রেখে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা

আগরতলা, ২৭ ডিসেম্বর: শহীদ বীর বালক দিবসকে সামনে রেখে আজ ত্রিপুরা প্রদেশ বিজেপি এবং বড়জলা মন্ডলের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এদিন এই শোভাযাত্রাটি চানমারি স্কুলের সামনে থেকে চানমারি স্থিত গুরুদুয়ারে গিয়ে শেষ হয়েছে।

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়জলা এলাকার প্রাক্তন বিধায়ক ডঃ দিলীপ দাস, মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার এবং বড়জলা মণ্ডল সভাপতি রাজিব সাহা সহ অন্যান্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন বিধায়ক ডঃ দিলীপ দাস বলেন, শিখদের দশম গুরু গোবিন্দ সিংয়ের পাঁচ এবং আট বছর বয়সি সন্তানদের শহিদ হওয়ার স্মরণে, ২৬ ডিসেম্বর ‘বীর বাল দিবস পালন করা হচ্ছে। কেন্দ্র সরকার এই বছরের ৯ জানুয়ারি ঘোষণা করে এই দিনটির কথা।

তিনি আরও বলেন, জোরওয়ার সিং এবং ফতেহ সিং মুঘলদের সঙ্গে যুদ্ধে বীরের মতো শহীদ হয়েছিলেন। তাদের স্মরণে এই বীর বাল দিবস উদযাপন করে রাজ্য বিজেপি দল।

Releated Posts

রেলস্টেশন সংলগ্ন এলাকায় ১৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আগরতলা, ১৬ জুন: নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ ও গোয়েন্দা শাখা। মঙ্গলবার দুপুরে…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ১৬ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top