News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে ভ্যান ও অটোর সংঘর্ষে জখম আটজন
Image

উদয়পুরে ভ্যান ও অটোর সংঘর্ষে জখম আটজন

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৬ নভেম্বর৷৷ উদয়পুরের ছনবন এলাকার মারুতিভ্যান ও অটোর মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে ৪ জনের অবস্থা সঙ্কটজনক৷ আহতদের গোমতী জেলা হাসপাতালে চিকিৎসা চলেছে৷
গোমতী জেলার উদয়পুরের ছনবনে মারুতি ও অটোর মধ্যে সংঘর্ষে ৮জন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে ৪ জনের অবস্থা সঙ্কটজনক৷ তারা হলেন, অটোর চালক রাকেশ দেবনাথ, মারুতির চালক তাপস রায়, তাপস বাবু স্ত্রী সম্পা রায়৷ তাদের প্রত্যেককে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সংবাদে জানা যায়, আগরতলা শহরের তাপস রায় রবিবার সকালে সপরিবারে মাতাবাড়িতে পূজো দিতে যান৷ পূজো দিয়ে ফেরার সময় ভাড়া করা মারুতি গাড়িটির সঙ্গে ছনবনে একটি অটোর সংঘর্ষ হয়৷ তাতে সেই ৮ জন আহত হন৷ আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তাদের চিকিৎসা চলেছে৷মুসলধারে বৃষ্টির মধ্যে প্রবল গতিবেগে গাড়ি চালানোর ফলেই দুর্ঘটনাটি ঘটেছে৷ পুলিশ গাড়ি ও অটো আটক করেছে৷ এব্যাপারে একটি মামলা গৃহীত হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top