News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক ও কর্মী সংকটের প্রতিবাদে স্কুলে তালা, পথ অবরোধে ছাত্রছাত্রী-অভিভাবকরা
Image

শিক্ষক ও কর্মী সংকটের প্রতিবাদে স্কুলে তালা, পথ অবরোধে ছাত্রছাত্রী-অভিভাবকরা

আগরতলা, ১০ আগস্ট : শিক্ষক ও কর্মী সংকটের প্রতিবাদে আজ সকালে সাব্রুমের পয়াংবাড়ি আর.ডি. ব্লকের অন্তর্গত সমরেন্দ্রগঞ্জ উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে পথ অবরোধে সামিল হলেন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। এদিকে, আন্দোলনের জেরে এলাকায় যান চলাচলেও প্রভাব পড়ে।

আন্দোলনকারীদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে প্রাথমিক বিভাগের জন্য চারজন শিক্ষক নিয়োগ, একজন স্থানীয় শিক্ষক নিয়োগ, বিদ্যালয়ে মিড-ডে মিল রান্নার জন্য এলপিজি গ্যাসের সংযোগ প্রদান এবং নার্সারি বিভাগের ছাত্রছাত্রীদের জন্য দু’জন আয়া নিয়োগ।

অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও কর্মী না থাকায় স্বাভাবিক পঠন-পাঠন ব্যাহত হচ্ছে। একইসঙ্গে ছোট ছোট পড়ুয়াদের দেখভালের ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সমস্যাগুলি সমাধানের দাবি জানানো হলেও কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।

অভিভাবকদের দাবি, বারবার আবেদন-নিবেদন করেও সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তাঁরা। এদিন সকাল থেকেই বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন প্রশাসনিক আধিকারিকরা। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে সমস্যাগুলি সমাধানের বিষয়ে আশ্বাস দেওয়া হলে অবশেষে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।

তবে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মী সংকটসহ অন্যান্য সমস্যাগুলি দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা।

Releated Posts

চড়িলাম পুরানবাড়ি সড়কে যাত্রীবাহী অটো দুর্ঘটনা, গুরুতর আহত ৪

চড়িলাম, ১০ আগস্ট: সোমবার সকালে চড়িলাম পুরানবাড়ি সড়কে একটি যাত্রীবাহী অটো দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় অটোতে থাকা চার…

ByByReshmi Debnath Aug 10, 2026

খোয়াইয়ে সুইচ গেটের জলে ডুবে মৃত্যু দুই কলেজ পড়ুয়ার

আগরতলা, ৯ আগস্ট: জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল দুই কলেজ পড়ুয়া যুবকের। রবিবার দুপুরে খোয়াই ধলাবিল এলাকার সুইচ…

ByByReshmi Debnath Aug 9, 2026

রাজ্যের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সরকার ধারাবাহিকভাবে নানা উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট:বর্তমান রাজ্য সরকার জনকল্যাণমুখী সরকার। রাজ্যের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে…

ByByReshmi Debnath Aug 9, 2026

আদিবাসী জনগোষ্ঠী এবং বনজ সম্পদের মধ্যে এক সুসম্পর্ক রয়েছে: বন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট: বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আজ সুকান্ত একাডেমীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।…

ByByReshmi Debnath Aug 9, 2026

Leave a Reply

Scroll to Top