News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জনবিরোধী নীতির প্রতিবাদে আগরতলায় বামেদের জেল ভরো আন্দোলন, পুলিশের ব্যারিকেড ভেঙে পথে হাজার হাজার কর্মী
Image

জনবিরোধী নীতির প্রতিবাদে আগরতলায় বামেদের জেল ভরো আন্দোলন, পুলিশের ব্যারিকেড ভেঙে পথে হাজার হাজার কর্মী

আগরতলা, ১০ আগস্ট: বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি ও কার্যকলাপের প্রতিবাদে আজ আগরতলায় জেল ভরো আন্দোলনে সামিল হলেন হাজার হাজার বামপন্থী কর্মী-সমর্থক। এদিন হাতে লাল ঝান্ডা নিয়ে রাজপথে মিছিল করেন বাম নেতাকর্মীরা। ওই কর্মসূচিকে ঘিরে পোস্ট অফিস চৌমহনি সংলগ্ন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, শ্রমিক, কৃষকদের স্বার্থ সম্বলিত ১১ দফা দাবিতে বামফ্রন্টের আহ্বানে আয়োজিত এই জেল ভরো কর্মসূচিতে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক জমায়েত হন। পাশাপাশি, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন পলিটব্যুরো সদস্য মানিক সরকার, সিপিআইএম-র রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, মানিক দে, নারায়ণ কর সহ অন্যান্যরা। বিজেপি সরকারের জনবিরোধী নীতি, মূল্যবৃদ্ধি, বেকারত্বসহ বিভিন্ন ইস্যুতে স্লোগান দিতে দিতে তারা এগিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগে থেকেই ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। আন্দোলনকারীদের আটকাতে পুলিশের পক্ষ থেকে একাধিক ব্যারিকেড তৈরি করা হয়। তবে বাম কর্মী-সমর্থকদের বিশাল জমায়েত ব্যারিকেডের সামনে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান।।

পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির পরিস্থিতিও তৈরি হয় বলে জানা যায়। ওই ঘটনাকে কেন্দ্র করে পোস্ট অফিস চৌমহনি সংলগ্ন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে, আন্দোলনকে ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচলেও প্রভাব পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়।

Releated Posts

অব্যবহৃত চা-বাগানের জমি শিল্প ও পর্যটন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় চা চাষের জন্য বরাদ্দ করা হলেও বর্তমানে অব্যবহৃত জমি শিল্প ও পর্যটন প্রকল্পের জন্য…

ByByTaniya Chakraborty Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: উত্তর ত্রিপুরায় ভোটের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা এসইসি-র

ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026

টেট উত্তীর্ণ ১৮৫৬ জনকে একসঙ্গে নিয়োগের দাবিতে বিক্ষোভ, আন্দোলনে জলকামান প্রয়োগ, গ্রেফতার চাকরিপ্রার্থীরা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ২০২৪ সালে টেট-১ ও টেট-২ উত্তীর্ণ ১,৮৫৬ জন চাকরিপ্রার্থীর একসঙ্গে নিয়োগের দাবিতে বৃহস্পতিবার ফের বিক্ষোভে…

ByByReshmi Debnath Sep 24, 2026

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বিভিন্ন জটিল রোগের চিকিৎসার আশ্বাস পেয়ে ফিরে গেলেন সাহায্য প্রত্যাশীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর: চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে অতীতে রাজ্যে যা অসম্ভব ছিল বর্তমানে তা সম্ভব হচ্ছে। চিকিৎসা…

ByByReshmi Debnath Sep 23, 2026
Scroll to Top