News Flash

  • Home
  • বিদেশ
  • গাজায় ইজরায়েলের হামলায় মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়াল
Image

গাজায় ইজরায়েলের হামলায় মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়াল

জেরুজালেম, ১৭ ডিসেম্বর (হি. স.) : হামাস-ইজরায়েল যুদ্ধ ১৪ মাস ধরে চলছে । ইজরায়েলের টানা বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনীর বোমাবর্ষণে গাজায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গিয়েছে, আহত হয়েছেন প্রায় ১ লক্ষ ৭ হাজার মানুষ। হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রকের তরফে এমনই দাবি করা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর প্রথমে ইজরায়েলে ঢুকে হামলা চালায় হামাস। ওই হামলায় ইজরায়েলে নিহত হন প্রায় ১ হাজার ১৫০ জন। এর পাশাপাশি দু’শোরও বেশি মানুষকে পণবন্দি করে গাজা ভূখন্ডে নিয়ে যায় হামাস। তার পর থেকে যুদ্ধ চলছে।

ইজরায়েলের হামলায় উপত্যকায় এখনও পর্যন্ত ৪৫ হাজার ২৮ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লক্ষ ৬ হাজার ৯৬২ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, নিহতদের মধ্যে ১৭ হাজারই শিশু। ১১ হাজার মানুষ নিখোঁজ। আশঙ্কা করা হচ্ছে, তাঁরা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন।

Releated Posts

ভারত-উজবেকিস্তানের গভীর ঐতিহাসিক সম্পর্ক, অংশীদারিত্বে বিপুল সম্ভাবনা: প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক বর্তমানে আরও…

ByByNews Desk Aug 30, 2026

‘অসাধারণ রাষ্ট্রনায়ক, বিচক্ষণ রাজনৈতিক নেতা’: ভারতের বিশ্বমঞ্চে উত্থানের কৃতিত্ব মোদির নেতৃত্বকে দিলেন উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রভাবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকে কৃতিত্ব…

ByByNews Desk Aug 30, 2026

বাংলাদেশে ফের সক্রিয় নিও-জেএমবি, নতুন করে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা

ঢাকা, ২৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে ইসলামিক স্টেট-অনুপ্রাণিত জঙ্গি সংগঠন নিও-জেএমবি। নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের…

ByByNews Desk Aug 29, 2026

নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডু হাসপাতালের বাইরে পোস্টার, প্রিয়জনের অপেক্ষায় পরিবারগুলি

কাঠমান্ডু, ২৯ আগস্ট (আইএএনএস): নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় নিখোঁজ স্বজনদের খোঁজে কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের জরুরি বিভাগের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top