News Flash

  • Home
  • দিনের খবর
  • কেদার-বদ্রীনাথ ধামে বাড়ানো হলো নিরাপত্তা, মোতায়েন আইটিবিপি জওয়ান 
Image

কেদার-বদ্রীনাথ ধামে বাড়ানো হলো নিরাপত্তা, মোতায়েন আইটিবিপি জওয়ান 

গোপেশ্বর, ১৪ ডিসেম্বর (হি.স.): শীতকালে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হল কেদারনাথ ও বদ্রীনাথ ধামে। সেখানে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি)-এর জওয়ানদের মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও স্থানীয় পুলিশ এবং বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির (বিকেটিসি) কর্মীরাও নিরাপত্তার কাজে যুক্ত বলে জানা গেছে।

বিকেটিসি-র মিডিয়া ইনচার্জ ডঃ হরিশ গৌর বলেন, ২০২২ সালে কেদারনাথ ধামের গর্ভগৃহে সোনার আস্তরণ দেওয়া হয়। তাই শীতকালে নিরাপত্তার গুরুত্ব বিবেচনা করে বিকেটিসি সভাপতি অজেন্দ্র অজয় ​​উভয় ধামেই আইটিবিপি জওয়ান মোতায়েন করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অনুরোধ করেছিলেন। এরপর থেকেই প্রতিবছর উভয় ধামে শীতকালীন মরসুমে দরজা বন্ধ হওয়ার পর জওয়ান মোতায়েন করা হয়। এ বছরও তার ব্যতিক্রম হলো না ।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top