News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুরাথল রাজনগর উপ-স্বাস্থ্য কেন্দ্রে বেলা ৯টা পর্যন্ত তালা, কর্ম সংস্কৃতি দেখে চক্ষু চড়কগাছ বিধায়কের
Image

পুরাথল রাজনগর উপ-স্বাস্থ্য কেন্দ্রে বেলা ৯টা পর্যন্ত তালা, কর্ম সংস্কৃতি দেখে চক্ষু চড়কগাছ বিধায়কের

আগরতলা, ১১ ডিসেম্বর : পুরাথল রাজনগর উপ-স্বাস্থ্য কেন্দ্রে বেলা ৯টা পর্যন্ত তালা। কর্মসংস্কৃতির এই হাল দেখে ক্ষেপে লাল এলাকার বিধায়ক সুশান্ত দেব। পুরাথল রাজনগর উপ-স্বাস্থ্য কেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত তালা ঝুলছে। এলাকাবাসীর অভিযোগের সত্যতা খুঁজে পেলেন বিধায়ক।

জানাযায় দীর্ঘদিন যাবৎ পুরাথল রাজনগর উপ-স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কর্মীরা তাদের নিজেদের মর্জি মাফিক কাজ করে যাচ্ছেন। যদিও উপ-স্বাস্থ্য কেন্দ্রটি খোলার সময় সকাল ৮টায় কিন্তু স্বাস্থ্য কর্মীরা তাদের মর্জিমাফিক  উপস্বাস্থ্য কেন্দ্র চালিয়ে যাচ্ছেন বলে এলাকাবাসী বিধায়ক সুশান্ত দেবের কাছে সেই বিষয়ে অভিযোগ জানান। এলাকাবাসীদের সেই অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে সরজমিনে ছুটে যান বিধায়ক এবং এলাকাবাসীর সেই অভিযোগের সত্যতা খুঁজে পান।দীর্ঘক্ষন দাঁড়িয়ে থাকেন তিনি। দেখেন সকাল ৯ টা পর্যন্ত উপ-স্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলানো। দেখা নেই স্বাস্থ্য কর্মীদের। বাধ্য হয়ে ঘটনাস্থল থেকে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সেই বিষয়ে অবগত করেন।

বিধায়ক জানান রাজ্য সরকার সহ বর্তমান শাসক দল বিজেপি সরকারকে কলঙ্কিত করাতে একাংশ সরকারি কর্মচারীরা প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তাদেরকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিলেন বিধায়ক। তিনি বলেন মানুষকে সঠিক সময়ে সঠিক পরিষেবা প্রদান করা হচ্ছে বর্তমান বিজেপি সরকারের মূল কাজ।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top