আগরতলা, ১০ ডিসেম্বর : ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর এক প্রতিনিধি দল আজ আগরতলায় রাজভবনে রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে মতবিনিময় করেছেন। আগরতলায় আসাম রাইফেলস এর কার্যালয় পরিদর্শন করতে গত ৮ ডিসেম্বর চারদিনের সফরে এসেছেন ভারতীয় কোস্ট গার্ডের এই প্রতিনিধি দল। আসাম রাইফেল আজ এক বিবৃতিতে জানিয়েছে, আসাম রাইফেলস এবং ভারতীয় কোস্ট গার্ড এই দুই বাহিনীর মধ্যে প্রাতিষ্ঠানিক ‘অধিভুক্তির চার্টার’-এর মাধ্যমে একে অপরের কার্যপ্রণালীর মধ্যে বৃহত্তর বোঝাপড়া রয়েছে। দুই বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা একইভাবে বাড়ছে। উপকূল রক্ষী বাহিনীর প্রতিনিধিদল আসাম রাইফেলসের ২১ সেক্টরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের সঙ্গে মতবিনিময় করেন। এই সফরকালে প্রতিনিধি দলটি আগরতলায় ইন্টিগ্রেটেড চেক পোস্ট পরিদর্শন করেন। এছাড়া কোস্ট গার্ডের প্রতিনিধি দলটি উজ্জয়ন্ত প্রাসাদ এবং নীরমহল পরিদর্শন করে উত্তর পূর্ব ভারত ও ত্রিপুরার ইতিহাস সম্পর্কে অবহিত হন।

রাজ্যপালের সঙ্গে মতবিনিময় করলেন ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর প্রতিনিধি দল
Releated Posts
বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন
আগরতলা, ১৬ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার…
সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন
কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…
গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান
আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি উপলক্ষে গাঙ্গাইল রোডে স্বচ্ছ ভারত অভিযান
আগরতলা, ১৬ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক ও…


















