News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যপালের সঙ্গে মতবিনিময় করলেন ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর প্রতিনিধি দল
Image

রাজ্যপালের সঙ্গে মতবিনিময় করলেন ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর প্রতিনিধি দল

আগরতলা, ১০ ডিসেম্বর : ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর এক প্রতিনিধি দল আজ আগরতলায় রাজভবনে রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে মতবিনিময় করেছেন।  আগরতলায়  আসাম রাইফেলস এর কার্যালয় পরিদর্শন করতে গত ৮ ডিসেম্বর চারদিনের সফরে এসেছেন ভারতীয় কোস্ট গার্ডের  এই প্রতিনিধি দল।  আসাম রাইফেল আজ এক বিবৃতিতে জানিয়েছে, আসাম রাইফেলস এবং ভারতীয় কোস্ট গার্ড এই দুই বাহিনীর মধ্যে প্রাতিষ্ঠানিক ‘অধিভুক্তির চার্টার’-এর মাধ্যমে একে অপরের কার্যপ্রণালীর মধ্যে বৃহত্তর বোঝাপড়া রয়েছে।   দুই বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা একইভাবে বাড়ছে। উপকূল রক্ষী বাহিনীর প্রতিনিধিদল আসাম রাইফেলসের ২১ সেক্টরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের সঙ্গে  মতবিনিময় করেন। এই সফরকালে প্রতিনিধি দলটি আগরতলায় ইন্টিগ্রেটেড চেক পোস্ট পরিদর্শন করেন। এছাড়া কোস্ট গার্ডের প্রতিনিধি দলটি উজ্জয়ন্ত প্রাসাদ এবং নীরমহল পরিদর্শন করে উত্তর পূর্ব  ভারত ও ত্রিপুরার ইতিহাস সম্পর্কে অবহিত হন।

Releated Posts

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

কমলাসাগর ভাদ্রমেলায় গৃহবধূ খুন, তদন্তে মধুপুর পুলিশ ও ফরেনসিক দল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: কমলাসাগর ভাদ্রমেলা প্রাঙ্গণে সুজিতা দাস খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয়ন নমকে। ঘটনার তদন্তে রবিবার…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top