News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালিকা ধর্ষনের দায়ে গ্রেপ্তার দুই যুবক
Image

নাবালিকা ধর্ষনের দায়ে গ্রেপ্তার দুই যুবক

কৈলাশহর, ১০ ডিসেম্বর : নাবালিকা ধর্ষনের অভিযোগে ইরানি থানা পুলিশ দুই যুবক গ্রেপ্তার করেয়ে। থানায় ধর্ষনের মামলা রুজু হওয়ার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ। ওই দুই যুবকের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং আজ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, গত ৮ ডিসেম্বর ইরানি থানা পুলিশের কাছে একটি মেয়ের ধর্ষনের অভিযোগ আসে। অভিযোগ অনুযায়ী, দুই যুবক মেয়েটিকে সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ ফোন করে বাইরে আসতে বলে। মেয়েটির সাথে ছেলেগুলোর পূর্ব পরিচয় ছিল বলে তাঁদের ডাকে সাড়া দিয়ে বাড়ির বাইরে এসেছে। তখন সেই মেয়েটিকে লাঠিয়াপুরের দিকে নিয়ে গিয়ে দুই যুবক মিলে ধর্ষণ করে সেখানে ফেলে চলে যায়।

ইরানি থানার ইন্সপেক্টর অরুণোদয় দাস জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তদন্ত শুরু করে। তারপর গতকাল, সোমবার দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূলত মোবাইল টাওয়ার লোকেশন থেকে তাদের ১২ ঘণ্টার মধ্যে ধরা সম্ভব হয়েছে বলে জানান ইন্সপেক্টর দাস।

তিনি আরো জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে এবং আজ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top