News Flash

  • Home
  • বিদেশ
  • কূটনৈতিক আলোচনার মাঝেই ঢাকা থেকে আগরতলা লং মার্চের ঘোষণা বিএনপির তিন সহযোগী সংগঠনের
Image

কূটনৈতিক আলোচনার মাঝেই ঢাকা থেকে আগরতলা লং মার্চের ঘোষণা বিএনপির তিন সহযোগী সংগঠনের

ঢাকা, ৯ ডিসেম্বর : ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের অবসানে নয়াদিল্লি ও ঢাকা আলোচনা শুরু করেছে। ঢাকায় ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি আজ বাংলাদেশের বিদেশ সচিব মো. জসিম উদ্দিনের সাথে বৈঠকে বসেছেন। এরই মধ্যে ঢাকা থেকে আগরতলা লং মার্চের ঘোষণা দিয়েছে বিএনপির তিন সহযোগি সংগঠন। আগামী বুধবার নয়া পল্টন থেকে সকাল ৮ টায় ওই লং মার্চ শুরু হবে এবং আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত যাবে। বিএনপি-র তিন সহযোগি সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল ওই কর্মসূচিতে অংশ নেবে।

আজ সোমবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এই কর্মসূচি ঘোষণা করেন। এর আগে একই দাবিতে ৮ ডিসেম্বর ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি প্রদান করেছে এই তিন সংগঠন। মুন্না বলেন, ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্যসন্ত্রাসের প্রতিবাদে আগামী ১১ ডিসেম্বর বুধবার ঢাকা থেকে আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা লং মার্চের কর্মসূচি ঘোষণা করছি।

তাঁর বক্তব্য, ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা, আমাদের জাতীয় পতাকা অবমননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্যসন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে আমরা ভারতীয় হাই কমিশনে রবিবার স্মারকলিপি দিয়েছি। এখন আমরা লং মার্চে সামিল হচ্ছি।

এদিন সাংবাদিক সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি, সাধারণ সম্পাদক রাজীব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাহ হোসেন তারেক, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Releated Posts

ভারত-উজবেকিস্তানের গভীর ঐতিহাসিক সম্পর্ক, অংশীদারিত্বে বিপুল সম্ভাবনা: প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক বর্তমানে আরও…

ByByNews Desk Aug 30, 2026

‘অসাধারণ রাষ্ট্রনায়ক, বিচক্ষণ রাজনৈতিক নেতা’: ভারতের বিশ্বমঞ্চে উত্থানের কৃতিত্ব মোদির নেতৃত্বকে দিলেন উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রভাবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকে কৃতিত্ব…

ByByNews Desk Aug 30, 2026

বাংলাদেশে ফের সক্রিয় নিও-জেএমবি, নতুন করে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা

ঢাকা, ২৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে ইসলামিক স্টেট-অনুপ্রাণিত জঙ্গি সংগঠন নিও-জেএমবি। নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের…

ByByNews Desk Aug 29, 2026

নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডু হাসপাতালের বাইরে পোস্টার, প্রিয়জনের অপেক্ষায় পরিবারগুলি

কাঠমান্ডু, ২৯ আগস্ট (আইএএনএস): নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় নিখোঁজ স্বজনদের খোঁজে কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের জরুরি বিভাগের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top