News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজ্ঞান চেতনার প্রসারে বিজ্ঞান মেলার গুরুত্ব অপরিসীম: অর্থমন্ত্রী
Image

বিজ্ঞান চেতনার প্রসারে বিজ্ঞান মেলার গুরুত্ব অপরিসীম: অর্থমন্ত্রী

আগরতলা, ৫ ডিসেম্বর: বিজ্ঞান ব্যতীত আমাদের দৈনন্দিন জীবন অসম্ভব। বিজ্ঞান জীবনের সঙ্গে জড়িত। আজ উদয়পুরের চন্দ্রপুর কলোনী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ২দিনব্যাপী গোমতী জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা বলেন।

জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী উপলক্ষেও বিজ্ঞান বিষয়ক এক সেমিনারেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীরা বিভিন্ন মডেল নিয়ে এই বিজ্ঞান মেলায় অংশ নিয়েছে। ছাত্রছাত্রীদের বিজ্ঞান ভাবনাকে প্রকাশ করার জন্য এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, বিজ্ঞান চেতনার প্রসার ও বিকাশে বিজ্ঞান মেলার গুরুত্ব অপরিসীম। ডিজিটাল ইন্ডিয়া- ডিজিটাল ত্রিপুরা গড়ে তোলার জন্য বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজ্ঞান চেতনার প্রসারে ভারতকে বিশ্বের সামনে তুলে ধরেছেন।

অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিধায়ক অভিষেক দেবরায় ও উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চন্দ্রপুর কলোনী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল মৌসুমী সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমতী জেলা শিক্ষা আধিকারিক বিকাশ নাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পীরাণী দাস ও উদয়পুর মহকুমার মহকুমা শাসক ত্রিদিব সরকার। জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীতে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ৬১টি মডেল প্রদর্শিত হয়েছে। আগামীকাল এই মেলার সমাপ্তি হবে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top