News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ট্রেনের বগিতে বিদ্যুৎ পরিবাহী তার পেঁচিয়ে আতঙ্ক
Image

ট্রেনের বগিতে বিদ্যুৎ পরিবাহী তার পেঁচিয়ে আতঙ্ক

আগরতলা, ৫ ডিসেম্বর : আজ সকালে সাব্রুমগামী ডেমুতে বিদ্যুত পরিবাহী তার পেঁচিয়ে যায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ওই পরিবাহী তারে বিদ্যুৎ সংযোগ না থাকায় ভয়াবহ বিপদ থেকে অল্পেতে রক্ষা পেয়েছেন যাত্রীরা।

ঘটনার বিবরণে জানা যায়, আজ সকালে সাব্রুমগামী ডেমু ট্রেন আগরতলা স্টেশন থেকে কিছুটা দূরে মধুবন এলাকায় যাওর পর একটি বিদ্যুত পরিবাহী তার ট্রেনের বগির সাথে পেঁচিয়ে যায়। তারটি কিভাবে ট্রেনে এসে পেঁচিয়ে গেছে তা সঠিকভাবে বলতে পারছেন না কেউই।

ট্রেনের কামরায় থাকা লোকজন এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু কারো কোনো ক্ষতি হয়েছে বলে জানা যায়নি।

এদিকে, ওই পরিবাহী তারে বিদ্যুৎ সংযোগ ছিল না বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ট্রেনের কামরায় এভাবে বিদ্যুত পরিবাহী তার জড়িয়ে পড়ায় অনেক বড় বিপদ ঘটার সম্ভাবনা ছিল। অল্পেতে রক্ষা পেয়েছে যাত্রীরা। জানা গেছে, রেলের বৈদ্যুতিকরণে ওই পরিবাহী তার লাগানো হয়েছে।

Releated Posts

ভীমরুলের হামলায় আহত ৩ ছাত্র, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৩১ জুলাই: খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ভীমরুলের আক্রমণে তিনজন ছাত্র আহত হয়েছে। ওই ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

স্কুল ছুটির সময় বিশ্রামগঞ্জ–মেলাঘর সড়কে তীব্র যানজট, ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি

আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের লালটিলা ডন বসকো স্কুলের সামনে প্রতিদিন স্কুল ছুটির সময় তীব্র যানজটের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 31, 2026

দীর্ঘদিনের দুর্গাপূজার স্থান দখল ও বিক্রির চেষ্টার অভিযোগ, প্রতিবাদে যোগেন্দ্রনগরের বাসিন্দারা

আগরতলা, ৩১ জুলাই: আগরতলার যোগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় প্রায় ২৫ বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসা একটি খালি…

ByByReshmi Debnath Jul 31, 2026

রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ টিটিএএডিসি-র সিইএমের, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ

আগরতলা, ৩১ জুলাই: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর প্রধান কার্যনির্বাহী সদস্য (সিইএম) রুনিয়েল দেববর্মা শুক্রবার রাজভবনে…

ByByTaniya Chakraborty Jul 31, 2026
Scroll to Top