News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাংলাদেশে অস্থিরতা, আন্তর্জাতিক বাস পরিষেবায় জোর ধাক্কা
Image

বাংলাদেশে অস্থিরতা, আন্তর্জাতিক বাস পরিষেবায় জোর ধাক্কা

আগরতলা, ৫ ডিসেম্বর : বাংলাদেশে অস্থিরতার জেরে সে দেশের সাথে ভারতের সম্পর্কে উষ্ণতা বেড়েছে। ফলে, ত্রিপুরা থেকে দুই দেশের মধ্যবর্তী বাস পরিষেবায় কিছুটা ভাটা পড়েছে। আগামী শনিবারের জন্য আন্তর্জাতিক বাস সার্ভিসের শ্যামলী পরিবহনের বাসটিতে এখন পর্যন্ত মাত্র ১৭ জনের বুকিং হয়েছে। এ নিয়ে উদ্বিগ্ন শ্যামলী পরিবহনের কর্মীরা।

প্রসঙ্গত, আগরতলা থেকে বাংলাদেশ হয়ে কলকাতাগামী শ্যামলী পরিবহনের বাস বুধবার ও শনিবার অর্থাৎ সপ্তাহে দুই দিন যাতায়াত করে। গত সপ্তাহ থেকে যাত্রীদের সংখ্যা অনেকটা কম ছিল বলে জানান শ্যামলী পরিবহনের ম্যানেজার বিকাশ চক্রবর্তী l তিনি বলেন, বুধবারের তুলনায় শনিবারের যাত্রী সংখ্যা স্বাভাবিক অবস্থায় ফিরছে।

আগামী শনিবার শ্যামলী পরিবহনের বাস আগরতলা থেকে বাংলাদেশ হয়ে কলকাতা যাবে। কিন্তু বাসটিতে এখন পর্যন্ত মাত্র ১৭ জন বুকিং করেছেন। তবে ম্যানেজার বিকাশ চক্রবর্তী যাত্রার পূর্বে বাসটিতে যাত্রী সংখ্যা পরিপূর্ণ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন।

Releated Posts

বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ১৬ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি উপলক্ষে গাঙ্গাইল রোডে স্বচ্ছ ভারত অভিযান

আগরতলা, ১৬ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক ও…

ByByReshmi Debnath Jun 16, 2026
Scroll to Top