News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্য দাঁতাল হাতি লোকালয়ে আতঙ্ক দক্ষিণ ঘিলাতলী সহ কৃষ্ণপুরে
Image

বন্য দাঁতাল হাতি লোকালয়ে আতঙ্ক দক্ষিণ ঘিলাতলী সহ কৃষ্ণপুরে

কল্যাণপুর, ৫ ডিসেম্বর : তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর, বাগবের, দক্ষিণ ঘিলাতলি , উত্তর মহারানীপুর সহ বিভিন্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডব নতুন কোন ঘটনা না। তবে প্রতিনিয়ত সরকারের ঘোষিত বিভিন্ন প্রকারের পদক্ষেপের পরেও এভাবে জনজীবনের ওপর হাতির তাণ্ডব নিশ্চিতভাবে ক্রমান্বয়ে আতঙ্ক বাড়িয়ে চলেছে।

এবার সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথেই আজ কল্যাণপুর থানার অন্তর্গত দক্ষিণ ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের ছনখলা এলাকার একেবারে শেষ প্রান্তে বন্য দাতাল হাতি প্রবেশ করে। স্বাভাবিক ভাবেই এলাকার মানুষ জনেরা দৌড়ঝাপ শুরু করেন এবং যে যার মত করে ছুটতে থাকেন। একটা সময় সাধারণ মানুষরা নিজেদের মত করে প্রতিরোধ গড়ে তুললে বন্য দাতাল হাতিটি ছনখলা এলাকার সীমা অতিক্রম করে কৃষ্ণপুরের উতলাবাড়ি এলাকাতে প্রবেশ করে তাণ্ডব লীলা শুরু করে এবং জনৈক ব্যক্তির মাটির কোঠা ঘর রীতিমতো ভূপাতিত করে দেয়। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই বন দপ্তরের কর্মীরা এবং বন মিত্রদের একটা বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে যায় এবং এলাকাবাসী সহ সম্মিলিত প্রতিরোধ গড়ে তুললে একটা সময়ে হাতিটি জঙ্গলের দিকে গা ঢাকা দেয়।

এদিকে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন স্তরের কৃষক সহ স্থানীয়দের বক্তব্য হচ্ছে যেভাবে কিছুদিন পরপর হাতি বিভিন্ন এলাকায় প্রবেশ করে কৃষি জাতীয় ফসল নষ্ট করছে কিংবা বাড়ি ঘরের উপর আক্রমণ সংঘটিত করছে, তার পরিপ্রেক্ষিতে গোটা এলাকার আর্থ সামাজিক ব্যবস্থা দারুন ভাবে ব্যাহত হচ্ছে। হাতির সমস্যার স্থায়ী সমাধানে সরকার পরিকল্পনা করে ব্যবস্থা গ্রহণ করুক, এই দাবি আজ আরো একবার সম্মিলিত ভাবেই উঠল।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top