News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বহিরাজ্যের অপহৃত গৃহবধূকে উদ্ধার করতে অসহযোগী পুলিশ, থানা ঘেরাও করার হুশিয়ারি রাজনগর সামাজিক সংস্থার
Image

বহিরাজ্যের অপহৃত গৃহবধূকে উদ্ধার করতে অসহযোগী পুলিশ, থানা ঘেরাও করার হুশিয়ারি রাজনগর সামাজিক সংস্থার

আগরতলা, ৫ ডিসেম্বর : অপহৃত গৃহবধূকে উদ্ধার করতে পুলিশ সহযোগিতা না করলে ডিজিপি অফিস ঘেরাও করার হুশিয়ারি দিলেন রাজনগর সামাজিক সংস্থার সদস্যরা।

শিলচর থেকে অপহরণ করে এক গৃহবধূকে আগরতলায় আটকে রাখার অভিযোগ উঠছে স্পা সেন্টারের মালিক জেসমিন আক্তারের বিরুদ্ধে। গৃহবধূর পরিবার শিলচর থেকে ছুটে আসে মেয়েকে ফিরিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু পুলিশের সহযোগিতা না পেয়ে শেষ পর্যন্ত রাজনগর সামাজিক সংস্থার দ্বারস্থ হয় তারা। সংস্থার সদস্যরা ওই পরিবারকে নিয়ে পশ্চিম মহিলা থানায় আসে মেয়েটিকে উদ্ধার করার আবেদন নিয়ে।

প্রসঙ্গত, অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে রাজনগর এলাকার স্পা সেন্টারের মালিক জেসমিন আক্তারকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছিল। রাজনগর, জয়পুর, দক্ষিণ জয়নগর এই তিন গ্রামের লোক মিলে সালিসি সভা করে জেসমিনের বাড়িতে হানা দেয়। তার বাড়ি থেকে উদ্ধার করা হয় নেশা সামগ্রী সহ বহিরাগত ৩ যুবক ও ১ মহিলাকে। জেসমিনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু তার বিরুদ্ধে লিখিত কোনো অভিযোগ না থাকায় পুলিশ জেসমিনকে সেদিন রাতেই ছেড়ে দেয়।

থানা থেকে বাড়ি ফিরে জেসমিন পুনরায় বহিরাগত সাঙ্গ পাঙ্গদের নিয়ে এলাকার মহিলাদের গালাগাল শুরু করে দেয়। পরবর্তী সময়ে রাজনগর সামাজিক সংস্থা সদর এসডিপিও-র নিকট জেসমিন আক্তারকে এলাকা থেকে উচ্ছেদ করার জন্য আইনি সহযোগিতা চেয়ে ডেপুটেশন প্রদান করে।

এদিকে সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর শিলচর থেকে ছুটে আসে অপহৃত গৃহবধূ পরিবার। কিন্তু নিজের মেয়েকে উদ্ধারে পুলিশের সহযোগিতা না পেয়ে তারা রাজনগর সামাজিক সংস্থার কাছে ছুটে যায়। ক্লাবের সদস্যরা আজ মহিলা থানায় গিয়ে গৃহবধূকে উদ্ধার করার জন্য আবেদন জানায়। পুলিশ সহযোগিতা না করলে আগামীদিনে ডিজিপি অফিস ঘেরাও করার হুশিয়ারি দেয় সংস্থার সদস্যরা।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top