News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বক্সনগর স্বাস্থ্য কেন্দ্রের বিএসএনএল নেটওয়ার্কের তার কেটে টুকরো টুকরো, পরিষেবা বিঘ্ন
Image

বক্সনগর স্বাস্থ্য কেন্দ্রের বিএসএনএল নেটওয়ার্কের তার কেটে টুকরো টুকরো, পরিষেবা বিঘ্ন

বক্সনগর প্রতিনিধি, ৫ ডিসেম্বর : কিছুদিন পর পর বক্সনগর স্বাস্থ্য কেন্দ্রের বিএসএনএল নেটওয়ার্কের তার কেটে টুকরো করে দিচ্ছে দুষ্কৃতীরা। ফলে বিঘ্নিত হচ্ছে হাসপাতালের বিভিন্ন পরিষেবা। ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। এমনটাই অভিযোগ করেছেন বিএসএনএল এর ভেন্ডর পারসন বিকাশ ভট্টাচার্য।

প্রসঙ্গত, বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেট ছাড়া জীবন যেন ছন্নছাড়া। তেমনি সরকারি কিংবা বেসরকারি সকল কাজেই অনলাইন সংযোগ প্রয়োজন।

এদিকে, কিছুদিন পরপর বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের বিএসএনএল ইন্টারনেট নেটওয়ার্কের তার রাতের অন্ধকারে কেটে টুকরো করে দেয় দুষ্কৃতীরা। এতে হাসপাতালের ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যায়। ফলে হাসপাতালে রোগীদের বিভিন্ন অনলাইন কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়। রোগীদের বার্থ সার্টিফিকেট, হেলথ কার্ড, স্বাস্থ্য বীমা কার্ডের পরিষেবা পর্যন্ত এই কারণে বিঘ্নিত হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও বিএসএনএল কর্মীদের পক্ষ থেকে এই বিষয়টি সম্পর্কে কলমচৌড়া থানা প্রশাসনকে অবগত করা হলেও এই সমস্যার কোনো সুরাহা হয় নি। পুলিশ প্রশাসন তদন্তে ঢিলে ঢালা কাজ করছেন বলেও অভিযোগ উঠছে। এতে কেবল কাটিং সন্ত্রাসীরা রাতের আঁধারে তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে। ফলে বিএসএনএল ভেন্ডর পারসন আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। তাই এই সমস্যার সমাধান পেতে বিএসএনএল ভেন্ডর পারসন বিকাশ ভট্টাচার্য সাংবাদিকদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

বিকাশ ভট্টাচার্য বলেন, কিছু দিন পর পর এভাবে তার কেটে নেওয়ার ফলে কোম্পানির আর্থিক ক্ষতির হচ্ছে। এভাবে চলতে থাকলে হাসপাতালের কাজেও বিঘ্ন ঘটবে। তাই সরকার যেন এই সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন, এই অনুরোধ জানান তিনি।

Releated Posts

রেলস্টেশন সংলগ্ন এলাকায় ১৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আগরতলা, ১৬ জুন: নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ ও গোয়েন্দা শাখা। মঙ্গলবার দুপুরে…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ১৬ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top