News Flash

  • Home
  • বিদেশ
  • বিক্ষোভের জেরে পিছু হটলেন ইওল, সামরিক আইন প্রত্যাহার দক্ষিণ কোরিয়ায়
Image

বিক্ষোভের জেরে পিছু হটলেন ইওল, সামরিক আইন প্রত্যাহার দক্ষিণ কোরিয়ায়

সিওল, ৪ ডিসেম্বর (হি.স.): দেশ জুড়ে বিক্ষোভ আর চাপের মুখে পড়ে সামরিক আইনের (মার্শাল ল) বিষয়ে পিছু হটল দক্ষিণ কোরিয়ার সরকার। কার্যকর করার কয়েক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার হল সামরিক আইন। মঙ্গলবার সামরিক আইন চালু করার কথা ঘোষণা করেন সে দেশের প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। তার পরই শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভ, প্রতিবাদের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয় ইওলের সরকার।

অবশেষে দক্ষিণ কোরিয়া সরকার দেশজুড়ে বিক্ষোভ আন্দোলনের জেরে সামরিক আইন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সেদেশের রাষ্ট্রপতি সামরিক আইন চালু করার কথা ঘোষণা করেন। এর ব্যাখ্যা হিসাবে তিনি বলেন, উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন-এর মদতে বিরোধীরা ক্ষমতা দখলের চেষ্টা করছে। দেশকে কমিউনিস্ট আগ্রাসন থেকে সুরক্ষা দিতে এবং দেশে রাষ্ট্রবিরোধী শক্তি নির্মূল করতেই এই আইন জারি করা হচ্ছে। তাঁর ভাষণের পরই দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্তে শুরু হয় বিক্ষোভ। হাজার হাজার মানুষের জমায়েতে অশান্ত হয়ে ওঠে অ্যাসেম্বলি ভবন চত্বর। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়। সামরিক আইন প্রত্যাহারের পক্ষে ভোট দেন তিনশো সদস্যের মধ্যে ১৯০ জন।

Releated Posts

ভারত-উজবেকিস্তানের গভীর ঐতিহাসিক সম্পর্ক, অংশীদারিত্বে বিপুল সম্ভাবনা: প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক বর্তমানে আরও…

ByByNews Desk Aug 30, 2026

‘অসাধারণ রাষ্ট্রনায়ক, বিচক্ষণ রাজনৈতিক নেতা’: ভারতের বিশ্বমঞ্চে উত্থানের কৃতিত্ব মোদির নেতৃত্বকে দিলেন উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রভাবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকে কৃতিত্ব…

ByByNews Desk Aug 30, 2026

বাংলাদেশে ফের সক্রিয় নিও-জেএমবি, নতুন করে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা

ঢাকা, ২৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে ইসলামিক স্টেট-অনুপ্রাণিত জঙ্গি সংগঠন নিও-জেএমবি। নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের…

ByByNews Desk Aug 29, 2026

নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডু হাসপাতালের বাইরে পোস্টার, প্রিয়জনের অপেক্ষায় পরিবারগুলি

কাঠমান্ডু, ২৯ আগস্ট (আইএএনএস): নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় নিখোঁজ স্বজনদের খোঁজে কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের জরুরি বিভাগের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top